রাজ্য ও কলকাতা পুলিশে বড়সড় রদবদল করল নবান্ন। ৩৩ জন IPS ও WBPS অফিসারের রদবদল করা হলো। ADG CID-র পদ থেকে সরানো হলো সুপ্রতিম সরকারকে। টেলিকমিউনিকেশনের ADG করা হলো তাঁকে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারও পরিবর্তন করা হলো। অ্যাডিশনাল এসপি জ়োনাল (বারুইপুর পুলিশ জেলা) হলেন অতীশ বিশ্বাস। তিনি পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। পিনাকী দত্তের জায়গায় তাঁকে আনা হল। পিনাকী দত্ত হলেন অ্যাডিশনাল এসপি ডিআইবি (বারুইপুর পুলিশ জেলা)। অমিত কুমার রাঠৌর বিধাননগরের নতুন সিপি হলেন। সরানো হলো ত্রিপুরারি অথর্বকে। ত্রিপুরারিকে পাঠানো হলো এডিজি ট্র্যাফিক অ্যান্ড রোড সেফ্টি পদে।
ডিজি, কারেকশনাল সার্ভিসেস ছিলেন নটরাজন রমেশ বাবু। এ বার তাঁর দায়িত্ব আরও বাড়ানো হলো। একইসঙ্গে এ বার তাঁকে ডিজি-আইজিপি সিআইডি-র দায়িত্বও সামলাতে হবে।
বিশাল গর্গকে আনা হলো এডিজি আইজিপি, আইবি করে। প্রবীণ ত্রিপাঠী আইজিপি এসটিএফ ছিলেন। তাঁকে আইজি হোমগার্ডের দায়িত্ব দেওয়া হলো। সুধীরকুমার নীলকান্তম হলেন আইজি, এসটিএফ। সুকেশকুমার জৈন হলেন আইজিপি উত্তরবঙ্গ।
প্রতীক্ষা ঝরখরিয়ার জায়গায় ওয়াই শ্রীকান্ত জগন্নাথ রাও হলে দার্জিলিঙের এসপি। তিনি ছিলেন ডিসি, ডিডি, কলকাতা। সিদ্ধার্থ ধাপোলা হলেন এসপি, এসটিএফ। অম্লান ঘোষকে এসপি, এসটিএফ, উত্তরবঙ্গ করা হলো। যশপ্রীত সিংয়ের জায়গায় কোচবিহারের এসপি হলেন মনীশ যোশী।