• ওদলাবাড়ি ফ্লাইওভারে অ্যাম্বুল্যান্স-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
    News18 বাংলা | ১৪ জুলাই ২০২৬
  • : রোগীকে নিয়ে চিকিৎসা করতে গিয়েই আরও গুরুতর আহত হল রোগী! ফ্লাইওভারেই ভয়াবহ ধাক্কা! অ্যাম্বুল্যান্স-ইনোভার মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ওদলাবাড়িতে চাঞ্চল্য! মাঝেমধ্যেই সেই ফ্লাইওভারের জায়গাটাতে দুর্ঘটনা হয়। মালবাজার ব্লকের ওদলাবাড়ি ফ্লাইওভারে এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। একটি অ্যাম্বুল্যান্স ও একটি ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের জন্য যান চলাচলেও ব্যাঘাত ঘটে।

    প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ফ্লাইওভারের উপরেই আচমকা দুটি গাড়ির মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। তাঁদের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়। জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সে করে রোগীকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল উন্নত চিকিৎসার জন্য। এদিকে দুর্ঘটনার পর এম্বুলেন্স থাকা থাকা দুই আহতকে স্থানীয় বাসিন্দা রাজেশ রায় ও রাজেশ সাহার সহযোগিতায় প্রথমে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

    অন্যদিকে, ইনোভা গাড়ির চালকও গুরুতরভাবে আহত হন। তাঁকেও দ্রুত মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকরা আহতদের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। চারচাকা গাড়ি চালককে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজের রেফার করা হয় চিকিৎসার জন্য।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওদলাবাড়ি ফ্লাইওভারে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণহীন ড্রাইভিং এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবই এর প্রধান কারণ বলে মনে করছেন তাঁরা। তাঁদের দাবি, ফ্লাইওভারে স্পিড কন্ট্রোল ব্যবস্থা, সাইনেজ ও নজরদারি বাড়ানো হোক।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু করেছে। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)