ফের বারুইপুর! খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১
News18 বাংলা | ১৪ জুলাই ২০২৬
আবার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। বারুইপুর থানার শাসন এলাকার ঘটনা। সেখানে এক নাবালিকাকে নিয়ে একটি ভাড়া ঘরে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকা এবং সামাদ আলী নামে ওই ব্যক্তিকে ধরে ফেলে। তাদেরকে ধরে বারুইপুর থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার ব্যারাকপুর এলাকায় বাড়ি। সেখান থেকে পরিবারের সঙ্গে ঝগড়া করে শিয়ালদহ স্টেশনে আসে সে। অভিযোগ, সেখানেই খাবারের লোভ দেখিয়ে মথুরাপুর এলাকার বাসিন্দা এই সামাদ তাকে নিয়ে বারুইপুরের শাসন এলাকায় আসে। এই ঘটনায় ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ সামাদকে গ্রেফতার করে আদালতে তুলেছে পুলিশ। অন্যদিকে, মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের হাতে তুলে দেয় বারুইপুর থানা পুলিশ।
প্রসঙ্গত, বারুইপুরের ১২ বছরের নাবালিকাকে নির্মমভাবে খুন এবং ধর্ষণের কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য৷ বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় নাবালিকার দেহ৷ ঘটনার পর উত্তাল হয়ে ওঠে বারুইপুর৷ গণপিটুনির জেরে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক ব্যক্তির৷
গত শনিবারই বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবার, গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ আশ্বাস দিয়েছেন, দ্রুতগতিতে তদন্ত এগোবে৷ কড়া অবস্থান নেবে তাঁর সরকার৷ রবিবার জানা গিয়েছে, নাবালিকা ধর্ষণ-খুন মামলায় তদন্তকারী অফিসার বদল করা হয়েছে, এবার তদন্তভার দেওয়া হয়েছে ডিএসপি পদমর্যাদার এক অফিসারের হাতে৷ বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের বহুচর্চিত মামলায় তদন্তকারী অফিসার (IO) পরিবর্তন করা হল। তদন্তের স্বার্থে এবার মামলার দায়িত্ব দেওয়া হয়েছে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (DEB) শান্তনু মুখোপাধ্যায়কে।
বারুইপুরের ঘটনায় গোয়েন্দা পুলিশের ভূমিকায় কি ব্যর্থতা ছিল? বারুইপুর পুলিশ জেলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এডিশনাল এসপি সৌমিক সেনগুপ্তকে বদল করা হল। অপেক্ষাকৃত গুরুত্বহীন পদে তাকে বদল করা হল। ৩৩ জনের আইপিএসদের রদ বদলে বারুইপুর পুলিশ জেলার দুই পুলিশ আধিকারিক কে বদলি। তার মধ্যেই বারুইপুর পুলিশ জেলার গোয়েন্দা দপ্তরের দায়িত্বে থাকা অ্যাডিশনাল এসপিকে বদল করল রাজ্য। তার জায়গায় বারুইপুর পুলিশ জেলার যিনি অ্যাডিশনাল এসপি জোনাল ছিলেন তাকেই আপাতত গোয়েন্দা দফতরের দায়িত্ব দেওয়া হল।ব্রেক দিতে পারো এসাইনমেন্ট