দীক্ষা ভুঁইয়া: পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে আইপিএস পর্যায়ে বড়সড় রদবদল হল। বিজ্ঞপ্তি জারি করে এক সঙ্গে ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করা হল। এছাড়া, বারুইপুর নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডের তদন্তে গঠিত সিট থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌমিক সেনগুপ্তকে। আনা হল অতীশ বিশ্বাসকে। বদল করা হয়েছে রাজ্যের গোয়েন্দা, বিধাননগরের কমিশনারকেও।
একনজরে কে কোন দপ্তরে:
১) নটরাজন রমেশ বাবু ডিজি, কারা পরিষেবা পদে ছিলেন। তাঁকে ডিজি ও আইজিপি, সিআইডি পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে ডিজি, কারা পরিষেবার দায়িত্ব দেওয়া হল।
২)সুপ্রতিম সরকার এডিজি, সিআইডি পদে ছিলেন।তাঁকে এডিজি (টেলিকম)-এর দায়িত্ব দেওয়া হল।
৩)কে জয়ারামন এডিজি ও আইজিপি, উত্তরবঙ্গ পদে ছিলেন।তাঁকে ডিরেক্টর, ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্সেস-এর দায়িত্বে পাঠান হল।
৪)ত্রিপুরারি অথর্ববিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন। তাঁর পদ এডিজি, ট্রাফিক ও রোড সেফটি।
৫)আনন্দ কুমার এডিজি ও আইজিপি (লিগ্যাল) পদে ছিলেন।নতুন পদ এডিজি ও আইজিপি, পশ্চিমাঞ্চল।
৬)বিশাল গর্গ এডিজি ও আইজিপি, পশ্চিমাঞ্চল ছিলেন।নতুন পদ এডিজি ও আইজিপি, আইবি।
৭)প্রবীণ কুমার ত্রিপাঠী আইজি, এসটিএফ ছিলেন।নতুন পদ আইজি, হোম গার্ড।
৮)সুকেশ কুমার জৈন (IPS)আইজি, সিসিডব্লিউ ছিলেন।নতুন পদ আইজি, উত্তরবঙ্গ।
৯)সুধীর কুমার নীলকান্তমআইজি, সিআইএফ ছিলেন।নতুন পদ আইজি, এসটিএফ।
১০)রাঠোর অমিতকুমার ভরত (IPS)ডিআইজি, রায়গঞ্জ রেঞ্জ ছিলেন।নতুন পদ পুলিশ কমিশনার, বিধাননগর (ডিআইজি পদমর্যাদা)।
১১)ডেভিড আইভান লেপচা (IPS)ডিআইজি, ট্রাফিক ছিলেন।নতুন পদ ডিআইজি, রায়গঞ্জ রেঞ্জ।
১২)ভিএসআর অনন্তনাগযুগ্ম পুলিশ কমিশনার (প্রশাসন), কলকাতা ছিলেন।নতুন পদ যুগ্ম পুলিশ কমিশনার, এসআইটি, কলকাতা।
১৩)দীনেশ কুমারডিআইজি, বারাসাত রেঞ্জ (অতিরিক্ত দায়িত্বে এসটিএফ) ছিলেন।এসটিএফ-এর অতিরিক্ত দায়িত্ব প্রত্যাহার ছাড়া পদ অপরিবর্তিত।
১৪)প্রদীপ কুমার ভ্যাকলাভ ডিসি, ৪র্থ ব্যাটালিয়ন, কলকাতা ছিলেন।নতুন পদ ডিসি, সাইবার, কলকাতা।
১৫) অরিন্দম সরকার ডিসি, কেএপি ২য় ব্যাটালিয়ন ছিলেন।নতুন পদ ডিসি, ইস্ট ডিভিশন, কলকাতা।
১৬)বিশপ সরকার (IPS)এসপি, এসটিএফ ছিলেন।নতুন পদ কমান্ড্যান্ট, নারায়ণী ব্যাটালিয়ন, কোচবিহার।
১৭) ওয়েলওয়াদ শ্রিকান্ত জগন্নাথরাওডিসি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা ছিলেন।নতুন পদ এসপি, দার্জিলিং।