• ফের শহর থেকে উদ্ধার কোটি কোটি টাকা!
    আজকাল | ১৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা সংলগ্ন নিউটাউন থেকে মধ্যরাত্রে উদ্ধার হল দু'কোটি টাকা। একই সঙ্গে সেখান থেকে উদ্ধার হয় একাধিক মোবাইল ল্যাপটপ সহ বহু কাগজপত্র ও ইলেকট্রনিক্স ডিভাইস। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজন যুবতি-সহ মোট সাত জনকে। 

    সোমবার দুপুর তিনটে থেকে নিউটাউনের একটি ফ্ল্যাটে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ও টেকনোসিটি থানার পুলিশ যৌথ অভিযান চালায়। প্রায় ১২ ঘন্টা ধরে চলে অভিযান। সেই অভিযানেই ফ্ল্যাটের মধ্যে থেকে দু'কোটি টাকা উদ্ধার হয়। পরে তিনটি ট্রলি ব্যাগে করে নিয়ে সেই বাজেয়াপ্ত টাকা বের করে পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, বিগত ছয় মাস ধরে এখানে ওই সাতজন থাকছিলেন এবং বেশ কিছু বেআইনি কার্যকলাপ চালাচ্ছিলেন। সোমবার বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ওই ফ্ল্যাটে দুপুরবেলা হানা দেয় পুলিশ। প্রায় ১২ ঘন্টা তল্লাশি করে দু'কোটি টাকা উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ। একই সঙ্গে সেখান থেকে উদ্ধার হয় একাধিক মোবাইল ল্যাপটপ সহ বহু কাগজপত্র ও ইলেকট্রনিক্স ডিভাইস। সেসবও বাজেয়াপ্ত করেছে বিধাননগর পুলিশ। 

    জিজ্ঞাসাবাদের জন্য ওই সাত জনকে নিয়ে যাওয়া হয়েছে টেকনোসিটি থানায়। এত টাকার উৎস কী  এবং এর প্রকৃত তথ্য ও বা হিসাব ধৃতরা দিতে পারিনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ছয় মাস ধরে নিউটাউনে এরা কী করছিলেন, কী কাজ করেন এরা,তারও উত্তর মেলেনি। রহস্য উদঘাটনে তাই ধৃতদের জেরা করে জানার চেষ্টায় পুলিশ।   
  • Link to this news (আজকাল)