গোয়েন্দা প্রধানের পদ থেকে অপসারিত সুপ্রতীম! কারণ কী?
আজকাল | ১৪ জুলাই ২০২৬
দীক্ষা ভুঁইয়া: পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে বড় রদবদল। একযোগে আইপিএস পর্যায়ে বড় রদবদল। আর এই বদলের তালিকায় উল্লেখযোগ্য নাম সুপ্রতীম সরকার। ছিলেন গোয়েন্দাপ্রধান। তাঁকে তুলনায় কম গুরুত্বহীন টেলিকমিউনিকেশন দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে। টেলিকমিউনিকেন দপ্তরের এডিজি পদে বসলেন সুপ্রতীম। তারপর থেকেই নজরে, তাঁর কর্মজীবন।
১৯৯৭ ব্যাচের আইপিএস, কলকাতা ১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস সুপ্রতিম সরকার কলকাতা পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি এডিজি দক্ষিণবঙ্গ পদে কর্মরত ছিলেন। এর আগে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক), যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স), ডেপুটি কমিশনার (দক্ষিণ) এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)-এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন।
বিধাননগর পুলিশ কমিশনার থাকাকালীন বাগুইআটি জোড়া খুন মামলাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের জেরে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে তিনি দক্ষিণবঙ্গের এডিজি হিসেবে দায়িত্ব নেন।
২০২৬ সালের ৩১ জানুয়ারি তিনি কলকাতা পুলিশের ৪৩তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২৬ সালের এপ্রিল মাসে সুপ্রতীমকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের অবজার্ভার হিসেবে পাঠানো হয়। পরে তাঁকে সিআইডির এডিজি হিসেবে নিয়োগ করা হয়। আজকের নির্দেশিকা জারি করে তাঁকে কম গুরুত্বপূর্ণ পদে তথা এডিজি টেলিকমিউনিকেশনে পাঠানো হল। মমতা-ঘনিষ্ঠ, একদা রাজীব ঘনিষ্ঠ বলে পরিচিত সুপ্রতিম, সেই কারণেই কি এই অপসারণ? প্রশ্ন ঘুরছে পুলিশ মহলেই।