• ফের বারুইপুর, অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক!
    প্রতিদিন | ১৪ জুলাই ২০২৬
  • ফের বারুইপুর, নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল! ঘটনায় অভিযুক্ত সামাদ আলি নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়। প্রসঙ্গত, দিন কয়েক আগে নাবালিকাকে ‘খুন ও ধর্ষণে’র ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুরের সূর্যপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুর গিয়েছিলেন। জিরো টলারেন্সের বার্তা দেওয়া হয়। মৃতদেহ উদ্ধারের পরেই দ্রুত চার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

    এক অভিযুক্তকে নিয়ে রাতের অন্ধকারে ঘটনার পুণর্নির্মাণের জন্য গিয়েছিল পুলিশ। সেসময় অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালানো হয়! শেষপর্যন্ত এনকাউন্টারের মারা যায় ওই অভিযুক্ত। সূর্যপুরে পুলিশ ফাঁড়িরও উদ্বোধন হয়েছে। এদিকে সেই বারুইপুরে আরও একটি অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। 

    জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি বারাকপুর এলাকায়। বাড়ির লোকদের কিছু না জানিয়েই কোনও কারণে শিয়ালদহ চলে এসেছিল ওই নাবালিকা! স্টেশনে ঘোরাঘুরি করছিল সে। অভিযুক্ত সামাদ আলিও সেসময় শিয়ালদহ স্টেশনে ছিল। একা নাবালিকাকে ঘুরতে দেখে সামাদ তার সঙ্গে কথা বলে। তার সঙ্গে বাড়ি গেলে ভালো খাবার দেওয়া হবে, সেই লোভ দেখিয়ে নাবালিকাকে ট্রেনে করে বারুইপুর নিয়ে আসে সাদ্দাম! সেখানে একটি ভাড়াবাড়িতে থাকে ওই অভিযুক্ত। ওই বাড়িতেই নাবালিকাকে রাখা হয়। সেখানেই তাঁকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। নাবালিকার চিৎকারে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে যায়। উদ্ধার করা হয় তাকে। খবর দেওয়া হয় পুলিশে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)