মেসি ম্যাজিক চলছে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে। প্রতিপক্ষের দুর্গ ভেঙে জালে জড়াচ্ছেন বল, এখনও অবধি তিনিই এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। জার্মানির ক্লোসের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের নজির গড়েছেন আর্জেন্টিনার ৩৯ বছরের এই ‘তরুণ’। আরও একবার বিশ্বকাপ জয়ের থেকে এখন মাত্র দুটি ম্যাচ দূরে রয়েছেন আর্জেন্টিনা। আর্জেন্টিনা জ্বরের সেই ঢেউ এসে পড়েছে দুর্গাপুরেও! বুধবার মধ্যরাতে বিশ্বকাপের মেসি ফাইনাল ম্যাচ খেলতে নামছেন ‘ফুটবল সম্রাট’। তার আগে ক্ষির দিয়ে মেসির মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুরের এক মিষ্টি বিক্রেতা। সেই মিষ্টির মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। তোলা হচ্ছে ভিডিও, ছবি ও সেলফি।
লিওনেল মেসি ‘জ্বরে’ কাবু বিশ্ব! আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়েও প্রত্যাশা তুঙ্গে ফ্যানদের। সেই আবহে মিষ্টি দিয়ে মেসির মূর্তি বানালেন বিক্রেতা। দোকানের সামনেই সেই মূর্তি রাখা হয়েছে। দুর্গাপুরের মামড়া বাজারের পরিচিত মিষ্টি ব্যবসায়ী দেবাশিস ঘোষ। ছোট থেকেই তিনি আর্জেন্টিনা দলের অন্ধভক্ত। সময়ের সঙ্গে মেসিরও ভক্ত হয়ে ওঠেন। সেই আবেগ থেকেই এবার নিজে হাতে মিষ্টি বানিয়েছেন। তাঁর কাছে লিওনেল মেসি শুধুই একজন ফুটবলার নন, আবেগ-ভালোবাসাও। সেই স্বপ্নপূরণের আশায় বিশ্বকাপের সেমি ফাইনালের আগেই তিনি মিষ্টির মাধ্যমে শ্রদ্ধা জানালেন তাঁর প্রিয় তারকাকে।
এই মিষ্টি তৈরি করতে কী কী লেগেছে? দেড় কেজি খোয়া, ক্ষির, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালার দিয়ে তৈরি হয়েছে এই অনন্য শিল্পকর্ম। নীল-সাদা ১০ নম্বর জার্সি ও কাল প্যান্ট পরনে। সামনে রয়েছে একটি ফুটবলও। মূর্তির উচ্চতা দেড় ফুট। ওই প্রতিকৃতির উচ্চতা দেড় ফুট। শিল্পী দেবাশিস ঘোষ বলেন, “বর্ষার জন্য বড় করে বানানো সম্ভব হয়নি। তাই ছোট আকারেই মেসিকে তৈরি করেছি। দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করেছি। তবে আমাদের একটাই আশা এবার মেসি যেন বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েন। মেসির হাতে বিশ্বকাপ উঠুক, এটাই আমাদের প্রার্থনা।” মেসির মূর্তির কথা ছড়াতেই বিভিন্ন জায়গা থেকে মিষ্টির দোকানে ভিড় জমাচ্ছেন বহু ভক্ত। এই কীর্তির তারিফও চলছে।