• বিয়ের চার মাসের মধ্যেই গৃহবধূর মৃত্যু, বাদুড়িয়ায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ
    News18 বাংলা | ১৪ জুলাই ২০২৬
  • উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার আরশুলা গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম আত্রেই মুখোপাধ‍্যায় (২৫)। ঘটনায় তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের বাসিন্দা আত্রেই মুখার্জির সঙ্গে চার মাস আগে আরশুলা গ্রামের বাসিন্দা সায়ন মণ্ডলের বিয়ে হয়।

    মৃতার পরিবারের অভিযোগ, বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ আত্রেই তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। সেই সময় অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে কথাবার্তা হয়। এরপর দুপুর প্রায় ১২টা নাগাদ আত্রেইর শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় যে তিনি আর নেই।

    খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের সদস্যরা বাদুড়িয়া ব্লক হাসপাতালে পৌঁছন। সেখানেই তাঁরা অভিযোগ করেন, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে।

    আরও পড়ুনঃ ব্যাগ স্ক্যান করতেই চমক! হাওড়া মেট্রো স্টেশনে যাত্রীর কাছে মিলল প্রায় ১৪ লক্ষ টাকার রুপোর বার

    অন‍্যদিকে, চলতি বছর জুন মাসে বনগাঁয় এক গৃহবধূর মৃত‍্যু হয় বলে অভিযোগ উঠে। বিয়ের সময় পাত্রপক্ষের কোনও দাবি ছিল না বলে অভিযোগ করে মৃতার পরিবারের। তবে বিয়ের কিছুদিন পর থেকেই দামি বুলেট বাইক-সহ বিভিন্ন আসবাবপত্রের দাবি করতে শুরু করেন স্বামী। সেই দাবি পূরণ করতে না পারায় গৃহবধূকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।

    জুন মাসে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ব্যাসপুর এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর মৃতার বাবার বাড়ির পক্ষ থেকে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত স্বামী বিশাল ভদ্রকে গ্রেফতার করে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)