• কালীঘাট থেকে ফোন যন্তরমন্তরে! সোনমকে 'বার্তা' মমতার
    আজকাল | ১৫ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ১৪ জুলাই। সোনমের অনশনের ১৭ দিন। চতুর্দিকে জোরাল হচ্ছে, তাঁর অনশন প্রত্যাহারের দাবি। তার মাঝেই কালীঘাট থেকে ফোন গেল যন্তরমন্তরে? বিষয়টি সমানে এনেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা খোদ অভিজিৎ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, 'তৃণমূল প্রধান মমতা দিদি সোনম স্যারের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তাঁর সঙ্গে কথা বলেছেন। তিনি স্যারকে মনোবল অটুট রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে সিজেপি (CJP)-র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

    আমাদের আন্দোলনের প্রতি মমতা দিদির এই উদ্বেগ, সংহতি ও সমর্থনের জন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।' 



    Tweet by @abhijeet_dipke

  • Link to this news (আজকাল)