এই সময়, খড়্গপুর: কেশিয়াড়ির খাজরা থেকে ধৃত তৃণমূল ঘনিষ্ঠ পীযূষ চন্দের বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্রও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ২০২৪-এ ভসরা এলাকার এক বিজেপি কর্মী কেশিয়াড়ি থানায় অভিযোগ করেছিলেন যে, কেশিয়াড়ির প্রভাবশালী তৃণমূল নেত্রী কল্পনা শীটের ঘনিষ্ঠ পীযূষ চন্দ তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করেছিলেন।
তোলাবাজির জন্য আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ও দেখানো হয়েছিল। সেই অভিযোগের গত ৯ জুলাই কেশিয়াড়ি থানা পীযুষকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তার আগের দিন অর্থাৎ সোমবার জিজ্ঞাসাবাদের সময়ে বাড়িতে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন পীযুষ। সোমবার রাতেই তাঁর বাড়ি থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে ২৫ হাজার টাকা খুইয়েছিলেন শিক্ষক। প্রায় সাড়ে ৭ মাস পরে সেই টাকা ফেরত পেলেন তিনি। ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানার জামালচকে। জাতীয় সাইবার হেল্পলাইনে অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে পুলিশ টাকা উদ্ধার করে। মঙ্গলবার তাঁর হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।