নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে বুধবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ। গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কামদুনি ফাইলস ফের খোলার কথা আগেই শোনা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের মুখে। এ বার মুখ্যমন্ত্রীর জনতার দরবার-এ হাজির কামদুনি কাণ্ডের দুই প্রতিবাদী টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল।
১২০ বোতল বেআইনি বাংলা মদ-সহ অটো ও চালককে গ্রেপ্তার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাত ন’টা নাগাদ কৃষ্ণনগর গেদে রাজ্য সড়কের টুঙ্গী রেলগেটের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময়ে মাজদিয়া বানপুর রোডের একটি অটোকে দাঁড় করায় পুলিশ। সেই অটো থেকে ৭ পেটি বাংলা মদ উদ্ধার হয়।
অযোধ্যার রামমন্দিরের অনুদান চুরির তদন্তের ফাইনাল রিপোর্ট আজ, বুধবার পেশ হতে পারে। সূত্রের খবর, স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) ওই রিপোর্ট জমা দেবে উত্তরপ্রদেশ সরকারের কাছে। তদন্তকারীদের একটি সূত্রের থেকে পাওয়া খবর, ফাইনাল রিপোর্টে আরও বেশ কয়েকজনের নাম থাকতে পারে। জুন মাসের ১৩ তারিখ তিন সদস্যের সিট গঠন হয়েছিল। তদন্ত শুরু হয় ১৫ জুন। আজ, বুধবার, ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা সিটের।
কর্নাটকের কালাবুরাগি সেন্ট্রাল জেল থেকে পালিয়ে যাওয়া তিন বন্দিকে ধরতে পুলিশের বিশেষ অভিযান। বৃহস্পতিবার সকালে হুমনাবাদ রিং রোড শিল্পাঞ্চলের কাছে পলাতক এক বন্দির সন্ধান পায় পুলিশ। আত্মসমর্পণের নির্দেশ দিলে ওই বন্দি পুলিশের উপর হামলা চালায়। এতে দুই পুলিশকর্মী আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে এক বন্দির ডান পায়ে গুলি লাগে। আহত বন্দি ও দুই পুলিশকর্মীকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলেই বর্তমানে স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
আদালতের নির্দেশ মেনে আজ বেলা ১২টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী প্রচারপর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে CID।
FBI-এর ওয়ান্টেড তালিকায় আরও এক ভারতীয়ের নাম। পাঞ্জাবের বাসিন্দা নীতীশ কৌশলকে খুঁজছে আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই। খুন, অপহরণ, মাদক পাচার, তোলাবাজি, অস্ত্র পাচার, অর্থপাচার এবং মানব পাচারের মতো একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট-সহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল নীতীশ বলে দাবি এফবিআইয়ের।