• দক্ষিণ বৃষ্টি এবং ঝোড়া হাওয়া বইবে, উত্তরেও দুর্যোগের পূর্বাভাস
    দৈনিক স্টেটসম্যান | ১৫ জুলাই ২০২৬
  • আগামী চার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। তবে রবিবার থেকে দক্ষিণের আবহাওয়া কিছুটা উন্নতি সম্ভাবনা রয়েছে। তবে উত্তরে আপাতত বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই।

    বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিস অনুযায়ী, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার আবার কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে দমকা হাওয়ার প্রভাবও তুলনামূলক বেশি থাকবে। দক্ষিণের অন্যান্য জেলায় মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার বইতে পারে বলে জানিয়ে হাওয়া অফিস।

    শুক্রবার এবং শনিবারও দক্ষিণবঙ্গে একই ধরনের আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে দুর্যোগের আশঙ্কা রয়েছে। রবিবার উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতও হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)