• সময় রায়নাকে জরিমানা কোর্টের
    বর্তমান | ১৫ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: বিরল রোগের চিকিৎসায় বিপুল খরচ সামলাতে ক্রাউড ফান্ডিং। তা নিয়ে বিদ্রূপ করে বিপাকে পড়েন কৌতুকশিল্পী তথা ইউটিউবার সময় রায়না। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় তাঁর আইনজীবীকে। শুনানির শুরুতে সময় রায়নার উপর ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। যদিও তাঁর আইনজীবীর অনুরোধে পরে তা কমিয়ে ৩ লক্ষ টাকা করা হয়। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, পরবর্তী শুনানিতে সন্তুষ্ট না হলে এর সঙ্গে আরও একটা শূন্য জুড়বে। অর্থাৎ জরিমানার পরিমাণ ৩০ লক্ষ টাকা করা হবে। শীর্ষ আদালত আরও জানায়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অনুভূতিকে সম্মান করতে না জানলে তার পরিণতি ভোগ করতেই হবে।
  • Link to this news (বর্তমান)