• আমেরিকায় JFK এয়ারপোর্টে বড় দায়িত্বে TCS, বিপুল অঙ্কের প্রজেক্ট ভারতীয় সংস্থার হাতে
    এই সময় | ১৫ জুলাই ২০২৬
  • আন্তর্জাতিক স্তরে আরও একটি বড় সাফল্য পেল Tata Consultancy Services (TCS)। নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK International Airport) আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ওয়ানের জন্য Technology and Innovation Contract পেয়েছে এই সংস্থা। মঙ্গলবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

    এই চুক্তির আওতায় TCS নতুন টার্মিনালের সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো তৈরি করবে ও পরিচালনার দায়িত্বে থাকবে। এর মধ্যে থাকবে প্যাসেঞ্জার প্রসেসিং সিস্টেম, AI-নির্ভর IT অপারেশন, এন্টারপ্রাইজ় অ্যাপ্লিকেশন এবং সাইবার সিকিউরিটি পরিষেবা। মোট ১.৮ লক্ষ কোটি টাকার প্রকল্প এটি।

    নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথরিটির উদ্যোগে JFK এয়ারপোর্টের পুনর্গঠন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ New Terminal One। এর আওতায় ২টি নতুন টার্মিনাল তৈরি হবে, ২টি বর্তমান টার্মিনালের আধুনিকীকরণ, নতুন Ground Transportation Centre হবে। এর সঙ্গে সম্পূর্ণ নতুন ও সহজ রোড নেটওয়ার্ক তৈরি হবে।

    কী করবে TCS?

    TCS জানিয়েছে, তাদের প্রযুক্তির মাধ্যমে টার্মিনাল ওয়ানে একটি শক্তিশালী ডিজিটাল ফাউন্ডেশন তৈরি করা হবে। এর ফলে বিমানবন্দরের বিভিন্ন পরিষেবা আরও ভালো ভাবে পরিচালনা করা যাবে। TCS-এর দাবি, এর ফলে বিমান সংস্থাগুলির পরিচালন ব্যয় কমবে এবং যাত্রীদের জন্য আরও দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হবে।

    সংবাদ সংস্থা সূত্রের খবর, নিউ টার্মিনাল ওয়ানের সিইও Jennifer Aument বলেছেন, ‘TCS-কে Technology Partner হিসেবে পেয়ে আমরা আনন্দিত। এটিকে বিশ্বের অন্যতম সেরা এয়ারপোর্ট টার্মিনাল হিসেবে গড়ে তুলতে চাই।’ TCS নর্থ আমেরিকার প্রেসিডেন্ট অমিত বাজাজ বলেন, ‘বর্তমানে বিমানবন্দরগুলি শুধু যাতায়াতের জায়গা নয় বরং অপারেশন, হসপিটালিটি মিলিয়ে আধুনিক ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হচ্ছে।’
  • Link to this news (এই সময়)