• স্পিকারের সঙ্গে দেখা সুদীপ-কাকলিদের, লোকসভায় আলাদা ঘর বরাদ্দের অনুরোধ
    eTV Bharat | ১৫ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি, 18 জুলাই: তৃণমূল কংগ্রেস ছেড়ে 'ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া' (এনসিপিআই)-তে যোগ দেওয়া লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার মঙ্গলবার দেখা করলেন স্পিকার ওম বিড়লার সঙ্গে। সূত্রের খবর, তাঁরা সংসদে দলের 20 জন সাংসদদের আসন কোথায় হবে তা নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার এই বৈঠকটি হয়েছে বলে জানা গিয়েছে ৷

    লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকের সময় এনসিপিআই নেতারা নতুন সংসদ ভবনে দলের জন্য একটি কার্যালয় বরাদ্দের বিষয়টি নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদরা ওম বিড়লাকে জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁদের 'ফ্লোর লিডার' (সংসদীয় দলের নেতা), শতাব্দী রায় উপ-দলনেতা এবং কাকলি ঘোষ দস্তিদার চিফ হুইপ বা মুখ্য সচেতক ৷

    সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর শরিক হিসেবে এনসিপিআই-কে সংসদীয় স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই এই বৈঠক হয়। একটি সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন। এনসিপিআই-কে সংসদীয় স্বীকৃতি দেওয়ার জন্য দলের পক্ষ থেকে স্পিকারের দফতরে শীঘ্রই একটি আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হতে পারে। এছাড়া, আগামী 19 জুলাই সর্বদলীয় বৈঠকেও তাঁদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। 21 জুলাই থেকে শুরু করে সংসদের বাদল অধিবেশন ৷ তার আগে সংসদ পরিচালনা নিয়ে আলোচনা করতেই সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার ৷

    স্পিকারের সঙ্গে এই সুদীপ, কাকলিদের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ কারণ দল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ওই 20 জন সাংসদের সদস্যপদ বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে। লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার বিড়লার সঙ্গে দেখা করে 20টি পৃথক আবেদন জমা দিয়েছেন। তিনি সংবিধানের দশম তফসিল অনুযায়ী ওই বিদ্রোহী সাংসদদের সদস্যপদ বাতিলের দাবিও জানিয়েছেন।

    অভিষেকের যুক্তি, অন্য দলে যোগ দেওয়ার মাধ্যমে ওই সাংসদরা স্বেচ্ছায় তৃণমূলের সদস্যপদ ত্যাগ করেছেন ৷ তাই তাঁদের সদস্যপদ বাতিলের বিষয়টি বিবেচনা করা উচিত স্পিকারের ৷ পাশাপাশি, তিনি স্পিকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তৃণমূলের 'আলাদা গোষ্ঠী' বা 'বিচ্ছিন্ন অংশ' হিসেবে দাবি করা কোনও দলকে কোনও ধরনের সংসীয় স্বীকৃতি, মর্যাদা বা সুযোগ-সুবিধা দেওয়া না হয়। lতবে এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি ৷ অভিষেকের দাবি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়াও দেননি স্পিকার ৷
  • Link to this news (eTV Bharat)