• দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি শুরু, সব ব্যবস্থা খতিয়ে দেখতে যাচ্ছেন শিল্প সচিব
    News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
  • পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শিল্প দফতর। তাজপুরের বদলে দ্বাদনপাত্রবাড়ে ইতিমধ্যেই সমুদ্র বন্দর তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন। রাজ্য সরকারের সেখানে ১৭০০ একর জমি রয়েছে। গভীর সমুদ্র বন্দর করতে আর কত জমি প্রয়োজন? প্রযুক্তিগত কী কী ব্যবস্থা করতে হবে? আজ, বুধবার প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছেন রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদব। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং বিশেষজ্ঞদের নিয়ে এদিন গোটা এলাকা সরজমিনে খতিয়ে দেখতে চলেছেন শিল্প সচিব। বুধবার খতিয়ে দেখার পরই পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর নিয়ে আনুষ্ঠানিকভাবে তারপর রাজ্যের পক্ষ থেকে দরপত্র প্রকাশ করা হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর।

    আরও পড়ুন– সীমান্ত নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ১৮ জুলাই উত্তরকন্যাতে এই বৈঠক হওয়ার সম্ভাবনা

    বঙ্গে জলপথে উন্নয়নের নতুন রূপরেখা নতুন সরকারের! একদিকে থমকে থাকা আদানিদের গভীর সমুদ্র বন্দর প্রকল্পের পুনরুজ্জীবন, অন্যদিকে কলকাতায় জলপথে যোগাযোগের উন্নতিতে ওয়াটার মেট্রো প্রকল্পের সূচনা— একসঙ্গে বেশ কয়েকটি পরিকল্পনা কেন্দ্র–রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের। জুন মাসে কেন্দ্রীয় বন্দর ও জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কলকাতায় এসে নবান্নে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। সেই বৈঠকের পরেই একগুচ্ছ নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন– ‘যাঁরা ইথানল-মিশ্রিত জ্বালানি ব্যবহার করতে চান না, তাঁরা ১০০% পেট্রোল কিনতে পারেন, তবে বেশি দাম দিতে হবে’: নীতিন গড়করি

    তাজপুরে সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা অনেকদিনের ৷ দীর্ঘ টালবাহানার পর অবশেষে ২০২৫ পর্যন্ত শুধুমাত্র তাজপুর বন্দরের সাইট অফিস হয়েছে এবং বেশ কয়েকবার প্রশাসনিক কর্তা-সহ আদানির লোকজন সরেজমিনে এসে ঘুরে গিয়েছেন ৷ এ ছাড়া আর কিছুই হয়নি। বাঙালির তাজপুরে গভীর সমুদ্র বন্দরের স্বপ্ন আজও অধরা। তাজপুর, চাঁদপুর, শঙ্করপুর-সহ সামগ্রিক এলাকার প্রকৃত পরিকাঠামো নিয়েও প্রশ্ন ছিল। মাঝে কেটেছে বেশ কিছুটা সময়। রাজ্যে পালাবদল হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দু গভীর সমুদ্র বন্দর। তবে এবার তাজপুর না। এই গভীর সমুদ্র বন্দর বর্তমান রাজ্য সরকার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তাজপুর থেকে সরে বন্দর গড়ে উঠবে দাদনপাত্রবাড়ে।
  • Link to this news (News18 বাংলা)