• অবশেষে 'ভয়েস স্যাম্পেল' দিতে হচ্ছেই অভিষেককে!
    আজকাল | ১৫ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ডিজে মামলায় অবশেষে আদালতে হাজিরা দিতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। কন্ঠস্বরের নমুনা দিতে ইতিমধ্যেই বাড়ি থেকে আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। আদালতে পৌঁছেছেন সিআইডি আধিকারিকরা। 

    বিধানসভা ভোটের প্রচারের সময় বিজেপির বিরুদ্ধে একাধিক সভা থেকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করে হুঁশিয়ারি এবং ডিজে বাজানোর রূপক ব্যবহার করে মন্তব্য করেছিলেন। যা নিয়ে প্রথম গত ৫ মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর গত ১৫ মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ৫ টি ধারায় এফআইআর রুজু করে পুলিশ। 

    বিধাননগর সাইবার ক্রাইম থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল, সেই মামলার ভিত্তিতে অভিষেক ব্যানার্জি যে মন্তব্য করেছিলেন, সেই মামলার তদন্তভার নেয় সিআইডি‌। গত ১৭ জুন প্রথম সিআইডি-তে ডিজে মামলায় হাজিরা দিয়েছিলেন অভিষেক। এই ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনার জন্য বিধাননগর আদালতে আবেদন করে সিআইডি।

    গত ৩০ জুন বিধাননগর আদালতে প্রথম অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার সময় ছিল। যদিও সেদিন তিনি হাজিরা দেননি। ফের তাকে ৮ জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেদিনও তিনি হাজিরা এড়িয়েছেন। গত ১০ জুলাই কলকাতা হাইকোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দেয় এবং ১৫ জুলাইয়ের মধ্যে তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে কন্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দেয়।
  • Link to this news (আজকাল)