• সীমিত লোক নিয়ে মমতা কোথায় করতে পারবেন ২১-এ জুলাই?
    আজকাল | ১৫ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: জল্পনার অবসান একপ্রকার! বুধবার আদালত জানাল, কোথায় ২১-এ জুলাই সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। সূত্রের খবর, এদিন আদালত জানায়, বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে ২১-এ জুলাইয়ের সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। সঙ্গেই দেওয়া হয়েছে শর্তও, সূত্রের খবর তেমনটাই।

    কোথায় সভা করবে কালীঘাট তৃণমূল, গত কয়েকদিন ধরেই সেই জল্পনা ছিল। অন্যদিকে আগেই জায়গা পেয়েছে কংগ্রেস, ঋতব্রত শিবির। তার মাঝেই  কালীঘাট তৃণমূল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়েছিল। যদিও পুলিশের তরফে সাফ জানানো হয়, সেই জায়গায় মিলবে না অনুমতি। মঙ্গলবার কালীঘাট  তৃণমূলকে ব্রিগেডে সভা করার কথা জানানো হলে, তাও না করে দেয় মমতা শিবির। কারণ হিসেবে, জল-কাদার কথা জানানো হয়। 

    বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হয়। সূত্রের খবর, শর্ত দিয়ে, কালীঘাট তৃণমূলকে ২১ জুলাইয়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে। সঙ্গেই জানানো হয়েছে, লোকসংখ্যা হতে হবে তিন হাজারের মধ্যে। একইসঙ্গে জানানো হয়েছে, রাস্তার একটি অংশ খোলা রাখতে হবে। বেঁধে দেওয়া হয়েছে সময়ও, সূত্রের খবর তেমনটাই।জানা গিয়েছে, দুপুর ১২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, ১৮ জুলাইয়ের মধ্যে আয়োজকদের নাম-তথ্য জমা দিতে হবে পুলিশের কাছে। 

    এই প্রসঙ্গে উল্লেখ্য, কালীঘাট তৃণমূলের মুখপাত্র-সহ একাধিক নেতা-নেত্রীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ঘুরছিল কয়েকদিন ধরেই। ২১ জুলাইয়ের পোস্টার। তাতে প্রধান বক্তা হিসেবে মমতা ব্যানার্জির নামই লেখা। কিন্তু অন্যান্যবারের মতো লেখা নেই 'ধর্মতলা'র কথা। লেখা 'শহিদ স্মরণে কলকাতা চলো' স্বাভাবিক ভাবেই জল্পনা, কোথায় হবে এই সমাবেশ? বুধে উত্তর মিলল তার। কালীঘাট তৃণমূল কী বলে এখন, নজর সেদিকেই। 

     
  • Link to this news (আজকাল)