• ধর্ষণের আর্থিক সাহায্যেও দুর্নীতি! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘নির্ভয়া দিদি’ শ্রীরূপার
    প্রতিদিন | ১৫ জুলাই ২০২৬
  • ধর্ষণের আর্থিক সাহায্য ঘোষণা করা হলেও তা পায়নি দুই পরিবার! এই টাকা নিয়েও দুর্নীতি করা হয়েছে! অভিযোগ তুললেন ‘নির্ভয়া দিদি’ নামে পরিচিত প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী (Sreerupa Mitra Chaudhury)। এই ঘটনারও ফাইল খোলা হবে বলে জানিয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, ওই দুই পরিবার যাতে সরকার ঘোষিত তাদের প্রাপ্য টাকা পায়, তার জন্য নতুন সরকারকে আবেদন জানাবেন। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন তিনি।

     শ্রীরূপাদেবী উত্তরের দু’টো ধর্ষণের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। প্রথম ঘটনাটি হল, দার্জিলিং জেলার দুর্গাপুর চা-বাগানেন। ওই বাগানের একজন যুবতীকে ২০২১ সালের জুন মাসে ধর্ষণ করা হয়। তারপর ২০২২ সালের অক্টোবর মাসে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর ২০২৩ সালের মার্চ মাসে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন তৎকালীন রাজ্য সরকার। কিন্তু এখনও অবধি সেই টাকা পায়নি ওই পরিবার। এ ছাড়া জলপাইগুড়ির একটি বাগানে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয় ২০২২ সালের মার্চ মাসে। ওই নাবালিকা লজ্জায় এপ্রিল মাসেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। তার জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। কিন্তু এই পরিবারও সেই টাকা পায়নি।

    এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, “তৃণমূল সরকার সবকিছুতেই তারা দুর্নীতি করত। তাই তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক গ্রেপ্তার করাচ্ছেন। আমি চাই এই দু’টো ঘটনারও ফাইল খোলা হোক। আর্থিক সাহায্যের টাকা কোথায় গেল? দেখানো হয়েছে দেওয়া হয়েছে অথচ পরিবার পায়নি। কারা নিল, তদন্ত হওয়া প্রয়োজন।”
  • Link to this news (প্রতিদিন)