• অভিষেকের জন্য জেলে যেতে হয়েছিল: অনুব্রত
    এই সময় | ১৫ জুলাই ২০২৬
  • Big Breaking: অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অনুব্রত মণ্ডলের। এর আগে গোরু পাচার মামলায় জেলে গিয়েছিলেন অনুব্রত। এতদিন পরে সেই জেলযাত্রার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন তিনি। অভিষেকের জন্য তাঁকে জেলে যেতে হয়েছিল বলে অভিযোগ করলেন তিনি। 

    মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এখন ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। ঋতব্রত শিবিরের বীরভূম জেলা সভাপতি তিনি।

    তৃণমূলে যা যা সমস্যা রয়েছে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন অনুব্রত মণ্ডল। এখন যা অবস্থা তাতে, কেউ আর মমতা-শিবিরে থাকবেন না বলেও মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।

    বুঝবার ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এ দিনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের সঙ্গে দেখা করেছেন অনুব্রত মণ্ডল, মদন মিত্ররা। বুধবার, গোলপার্কে ঋতব্রত শিবিরের তরফে ২১ জুলাইয়ের অনুষ্ঠান নিয়ে মিটিং ছিল। সেখানেই যোগ দেন অনুব্রত মণ্ডল, মদন মিত্র।

    এ দিনই বিকেলে ফেসবুক লাইভে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বেইমানদের জন্য করজোড়ে ক্ষমা চাইছি।’ তাঁর দাবি, ‘তিনি সেটিং করলে এই অত্যাচার তাঁকে সহ্য করতে হতো না।’

  • Link to this news (এই সময়)