• ভর সন্ধ্যায় প্রকাশ্যে ছুরির কোপ! ছাত্রীর মৃত্যুতে উত্তপ্ত ডোমজুড়, অভিযুক্ত যুুবককে গণপিটুনি
    News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
  • স্কুল ফেরত ছাত্রীকে উত্তক্ত করা ও প্রেমের প্রস্তাব। রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত এক যুবকের। ঘটনায় হামলাকারী য়ুবককে ধরে ফেলে স্থানীয়রা। গণধোলাইয়ের অভিযোগ। গুরুতর আহত যুবককে ও ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পরে ছাত্রীর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে ডোমজুরের দক্ষিণ মহিয়ারী চাঁদনী বাজার এলাকায়৷ জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সমীর দাস৷

    সূত্রের খবর, ভর সন্ধ্যায় এক ছাত্রীকে প্রকাশ্যে ছুরির কোপ এক যুবকের। এলাকায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ, আন্দুল খাটির বাজার চাঁদনিবাগান এলাকায় একেবারে প্রধান রাস্তার উপর ওই ছাত্রীকে প্রকাশ্যে ছুরির কোপ মারে অভিযুক্ত যুবক। ছাত্রী গ্রামিয়া হিতা কারী গার্লস স্কুলের ছাত্রী।

    আহত ওই ছাত্রীকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সময় পথ চলতে মানুষ এগিয়ে আসেন এবং যুবককে বিধড়ক মারধর করে পুলিশের খবর দেয় মেয়েটিকে চিকিৎসার জন্য তড়িঘড়ি ভাবে নিয়ে যাওয়া হয় পরে পুলিশ এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায় ডোমজুর থানা পুলিশ।

    ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করেছেন। এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মানুষের মধ্যে। তবে ওই ছাত্রীকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করে। তবে প্রেমে প্রত্যাখ্যান হয়েই এই নৃশংস খুন বলে মনে করা হচ্ছে তবে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ৷

    সূত্রের খবর, মাত্র ছয় মাস আগে মৃত ছাত্রীর বাড়িতে বাড়ি ভাড়া নেয় অভিযুক্ত সমীর দাস৷ জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি বীরভূমের মৌরেশ্বরে৷ কর্মসূত্রে হাওড়া আন্দুলে আসেন তিনি৷ এক মাসে আগেই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সমীরকে বাড়ি থেকে তুলে দেওয়া হয়৷
  • Link to this news (News18 বাংলা)