• আন্দুলে ভর সন্ধ্যায় রাস্তায় কিশোরীকে ছুরির কোপ, গ্রেপ্তার যুবক
    বর্তমান | ১৬ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার সন্ধ্যায় হাওড়ার আন্দুলের মহিয়ারী এলাকায় প্রকাশ্যে এক কিশোরীকে ছুরি দিয়ে কোপানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ির কাছের রাস্তায় ওই কিশোরীর উপর আচমকাই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক যুবক। আক্রান্ত কিশোরী গুরুতর জখম বলে জানা গিয়েছে।

    ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। হামলার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন। এরপর তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই যুবকও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। কী কারণে এই হামলা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
  • Link to this news (বর্তমান)