• রথযাত্রায় দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন, খুশি ভক্তরা
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • শুধু সমুদ্র পর্যটন নয়, দিঘায় এখন জগন্নাথ মন্দিরও অন্যতম বড় আকর্ষণ। রথের সময়ে বহু ভক্ত সমাগম হয় এখানে। তাঁদের জন্য সুখবর জানালো রেল। রথের উৎসবে যাতে সহজে ভক্তরা আসতে পারেন, তার জন্য পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের তরফে রেলের কাছে রথযাত্রা স্পেশাল ট্রেনের আবেদন জানানো হয়েছিল।

    সেই আবেদনে সাড়া দিয়ে রেল দপ্তর ১৬ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত দিঘা হাওড়া লোকাল স্পেশাল ট্রেন চলাচলের নোটিস জারি করেছে।

    রেলের এই সিদ্ধান্তে খুশি পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং নিত্যযাত্রীরা। সংগঠনের সাধারণ সম্পাদক সরোজকুমার ঘড়া বলেন, ‘দিঘার জগন্নাথ মন্দিরের রথ দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে বহু মানুষ যাতায়াত করে থাকেন। তাঁদের জন্য আমরা স্পেশাল ট্রেনের আবেদন করি। সেই আবেদন মঞ্জুর করে পরিষেবা দেওয়ায় আমরা ভীষণ খুশি।’

  • Link to this news (এই সময়)