• প্রায় ৪ কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে গা ঢাকা, অভিযান চালিয়ে ১.৫৫ কোটি টাকা নগদ সহ ধৃতদের আটক 
    News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
  • মাঝরাতে হানা গ্রেফতার ৩, উদ্ধার প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা!

    বুধবার গভীর রাতে হাওড়ার ডুমুরজলা ও নন্দলাল চ্যাটার্জী লেন এলাকায় হানা দিয়ে ডিস্ট্রিক্ট ডিটেকটিভস স্পেশাল ইনভেস্টিগেশন দল এবং ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার একটি বিশেষ দল মূল অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযান চালিয়ে মৃতদের কাছ থেকে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, জাল নথিপত্র এবং ভুয়ো বিল্ডিং প্ল্যান দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় ৪ কোটি টাকা ঋণ নেয়। এরপর ঋণ শোধ না করে, তা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার।

    পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সাল এবং তার আগেও জালিয়াতির জাল বিছিয়ে ছিল তারা। ‘মেসার্স আইনিংস ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড’ (M/s Iinings Ventures Pvt. Ltd) নামক সংস্থার ডিরেক্টর ও গ্যারান্টাররা যথাক্রমে মানস রায়, তাপস রায়, তন্ময় রায়, স্নিগ্ধা রায় ও প্রশান্ত চৌধুরী এই চক্রান্ত ফেঁদেছিলেন। হাওড়ার ডুমুরজলার কলাবাগান লেনে ওই সংস্থার অফিস।

    অভিযোগ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৩ কোটি ৯০ লক্ষ টাকার ঋণ নেওয়ার জন্য একটি ভুয়ো বিল্ডিং স্যাঙ্কশন প্ল্যান তৈরি করেন। সেই জাল নথি ব্যাঙ্কে জমা করে কোটি টাকার ঋণ নেয়। ব্যাংক থেকে ঋণ নেওয়ার পর ব্যাঙ্কের কোনও কিস্তি সোধ না করায় একাধিক বার ব্যাংকের তরফে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। এদিক উঠে আসে, ঋণ নিতে তারা জাল নথি সহ ভুয়ো বিল্ডিং প্ল্যান জমা করেছিল।

    লোন নেওয়া বিপুল পরিমাণ অর্থ অভিযুক্তরা তাঁদের একাধিক সহযোগী সংস্থা’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঘুরিয়ে দেন। এভাবে গোটা অর্থই অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আত্মসাৎ করা হয়েছিল। তদন্তে নেমে মঙ্গলবার রাতে ‘ডিডি এসআইটি’ এবং অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড উইং যৌথভাবে হাওড়ার নন্দলাল চ্যাটার্জী লেনে অভিযুক্তদের ডেরায় হানা দেয়। সেখান থেকে গ্রেফতার করা প্রধান অভিযুক্তদের। তাঁদের জিজ্ঞাসাবাদে করে পাওয়া তথ্য অনুযায়ী গভীর রাতে অভিযুক্তদের বাড়িতে ফের তল্লাশি চালান হয়। সেখান থেকে নগদ টাকা উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতারণা-সহ একাধিক অপরাধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)