ডোমকলে চিকিৎসা চলাকালীন ভুয়ো চিকিৎসক ধরলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল। বুধবার হঠাৎই ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। হাসপাতালের পরিদর্শন এসেই হঠাৎ করে ডোমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা ও পুলিশ নিয়ে হাসপাতাল মোড়ে হানা দেন জেলার স্বাস্থ্য দফতরের একটি দল। সেখানকার একটি ডায়গনস্টিক সেন্টারে হানা দিয়ে দাঁতের ভুয়ো চিকিৎসক ধরেন। তারপরেই চিকিৎসা বন্ধ করার পরামর্শ দেন Cmoh ডাঃ সন্দীপ সান্যাল।
জানা গিয়েছে, ঐ ভুয়ো চিকিৎসকের নাম এ. ঘোষ। তিনি ডোমকলের একটি ডায়গনস্টিক সেন্টারে দাঁতের চিকিৎসা করতেন রোগীদের দীর্ঘদিন ধরেই। কিন্তু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মুখোমুখি হতেই যে কাগজ দেখান তাতে প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করার অগ্রাধিকার নেই। আর ঐ প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি তিনি। যার ফলে চিকিৎসা বন্ধ করার পরামর্শ দেন। কিন্তু ভুয়ো চিকিৎসক একথা মানতে নারাজ যদিও ঐ ডায়গনস্টিক সেন্টারের মালিক।
বেসরকারি ডায়গনস্টিক সেন্টারের মালিক জানিয়েছেন, আজকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি এসেছিলেন। কাগজপত্র দেখতে চেয়েছিলেন। কিন্তু দাঁতের চিকিৎসক সম্পূর্ণ কাগজ দেখাতে সক্ষম হননি। পরে তিনি দেখাবেন কাগজপত্র।
বুধবার বেসরকারি ডায়গনস্টিক সেন্টার থেকে বেরিয়ে ডোমকলের বেশ কয়েকটি সেন্টারে হানা দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল ও জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বিভিন্ন রকম নথি খতিয়ে দেখেন স্বাস্থ্য আধিকারিকের দল। পুরো অভিযানে উপস্থিত ছিলেন ডোমকলের মহকুমা শাসক। বৈধ ভাবে ‘সি’ (Clinical Establishment) লাইসেন্স আছে কিনা তাও খতিয়ে দেখেন তিনি।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল জানিয়েছেন, আমরা তদন্ত করেছি। আগেই খবর ছিল আমাদের কাছে ডোমকলে ভুয়ো ডাক্তার রমরমিয়ে চিকিৎসা করছেন। আগামী দিনে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চলবে। বেআইনিভাবে যারা ডায়গনস্টিক সেন্টার চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলাতে কোনও ভুয়ো ও নথিপত্র নেই এমন ডায়গনস্টিক সেন্টার চলবে না বলেও জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল ।