• হাওড়ায় টিউশন সেরে ফেরার পথে ভয়াবহ কাণ্ড
    আজকাল | ১৬ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: টিউশন সেরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ছুরির আঘাতে যখম দশম শ্রেণির ছাত্রী! পরপর ছুরির কোপ, ভয়ংকর ঘটনা হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত চাঁদনীবাগান এলাকায়। 

    আর পাঁচটা দিনের মত বাড়ি থেকে বিকেলে সাইকেল নিয়ে টিউশনে বেরিয়েছিল দশম শ্রেণীর ছাত্রী রিতিকা সামন্ত। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার পথে, বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরত ছুরির কোপে রক্তাক্ত ছাত্রী। 

    স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনীবাগান এলাকার বাসিন্দা বাপি সামন্ত। কারখানায় কর্মরত পুরুষ-মহিলা ভাড়া থাকেন এলাকার বেশ কিছু বাড়িতে। বাপি সামন্তর দু'তলা বসতবাড়িতে তার নিজের পরিবারের সঙ্গেই কয়েকজন ভাড়া থাকেন। তাদের মধ্যেই একজন, ২৬-২৭ বছর বয়সে যুবক সমীর দাস। বীরভূম থেকে এসে এখানে কর্মসূত্রে ভাড়ায় ছিলেন। গত প্রায় একমাস ওই বাড়াবাড়িতে আর দেখা যায়নি যুবককে। তারপর হঠাৎ বুধবার সন্ধ্যায় বাড়ি মালিকের মেয়ে অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রীকে ছুরির কোপে খুন করার চেষ্টা করে যুবক।

     একাধিক বার ছুরির কোপ। এলাকার মানুষ উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে হাওড়া হাসপাতালে নিয়ে যায়। ছাত্রীর অবস্থা আশঙ্কাজন। অন্যদিকে গণপিটুনিতে আহত যুবককে ডোমজুড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা স্থলে হাওড়া সিটি পুলিশের ডোমজুড় থানার পুলিশ পৌঁছে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এবং অন্যান্য ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)