সংবাদদাতা, ডোমকল: ডোমকলে অভিযান চালিয়ে ভুয়ো দন্ত চিকিৎসককে ধরলেন জেলার মুখ্য স্বাস্থাধিকারিক। ‘ডিগ্রিধারী’ চিকিৎসক পরিচয় দিয়ে দিব্যি দাঁতের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। ডোমকল শহরের একটি বেসরকারি ক্লিনিকে আচমকা স্বাস্থ্য দপ্তরের অভিযানে তা সামনে এল। শুধু তাই নয়, একই দিনে একাধিক বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে হানা দিয়ে একাধিক অনিয়মও ধরা পড়ে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
বুধবার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে আসেন মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল। তাঁর সঙ্গে ছিলেন ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান এবং মহকুমা শাসক শুভঙ্কর বালা। হাসপাতাল পরিদর্শনের পর এসডিওকে সঙ্গে নিয়ে আচমকাই শহরের একাধিক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালান সিএমওএইচ।
অভিযোগ, হাসপাতালের একটি ফার্মেসির মধ্যে চলা দন্ত চিকিৎসা কেন্দ্রে ঢুকে সংশ্লিষ্ট চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও নথিপত্র দেখতে চান সিএমওএইচ। সেই সময় প্রয়োজনীয় ডিগ্রি সংক্রান্ত নথি দেখাতে পারেননি ওই চিকিৎসক। এরপর প্রেসক্রিপশন খতিয়ে দেখা হয়। স্বাস্থ্যদপ্তরের অভিযোগ, দাঁতের চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় ডিগ্রি না থাকলেও সে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা করছে। এরপর পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারেও পরিদর্শনে যান স্বাস্থ্যদপ্তরের কর্তারা। সেখানে একাধিক ত্রুটি ধরা পড়ে। একটি বেসরকারি হাসপাতালেও পরিদর্শনে গিয়ে কর্তব্যরত চিকিৎসক না থাকায় অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সিএমওএইচ।
তবে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, এদিন রুটিন মাফিক ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। বেশকিছু অনিয়ম ধরা পড়েছে। সমস্ত কিছু খতিয়ে