• জন্ম শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট পেতে গেলে এ বার নয়া নিয়ম, মানতেই হবে যে শর্ত
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এ বার নয়া নিয়ম চালু করল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরে গেজেট নোটিফিকেশন করলো স্বাস্থ্য দপ্তর। জন্ম ও মৃত্যুর ভুয়ো সার্টিফিকেট এড়াতে একাধিক নিয়মে পরিবর্তন আনা হলো এ বার। রাজ্য সরকার Registration of Births and Deaths (Amendment) Rules, 2026 জারি করে গেজেট নোটিফিকেশন হয়েছে।

    SIR-এর আবহে জন্ম–মৃত্যুর নথিভুক্তি নিয়ে বাংলায় নানা অভিযোগ উঠেছে। বিভিন্ন জেলায় এ সংক্রান্ত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে অনিয়মের খবর সামনে এসেছে। তাই নতুন সরকার ক্ষমতায় আসার পরেই বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম আনল। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছিল আগেই। বুধবার এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করা হলো।

  • Link to this news (এই সময়)