• ঐতিহ্যবাহী আতপুরের রথের রশিতে টান দিলেন মন্ত্রী
    আজকাল | ১৬ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রভু জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার দিন। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় রথ উৎসবে শামিল হয়েছেন হাজার হাজার মানুষ। 

    রাজ্য সরকারের তরফে এইবার ৬০টি রথের কমিটিকে ৫ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। আঁতপুর রথবাড়ি এই বছর সরকারি অনুদানে ভূষিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও আঁতপুর রথবাড়ির রথ টানে সামিল হন এলাকার মানুষজন। 

    জগন্নাথ বলরাম সুভদ্রার রথের রশিতে টান দেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার, ভাটপাড়ার বিধায়ক পবন সিং। পরিবহন মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই রথ দীর্ঘদিন নিজের গরিমা ধরে রেখেছে। সরকারিভাবে এবার অনুদান দেওয়া হয়েছে একশো বছরের প্রাচীন রথযাত্রাগুলিকে। আতপুর রথবাড়ি রথযাত্রা আনুমানিক ৩০০ বছরের। জগদ্দলের বিধায়ক বলেন, সরকারি অনুদানে আরও ভাল করে রথযাত্রা পালন হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

    রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। এই দিনে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সুসজ্জিত রথে করে মন্দির থেকে মাসির বাড়ি বা গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। লক্ষ লক্ষ ভক্ত রথের রশিতে টান দিয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করেন। ভারতের ওড়িশার পুরী রথযাত্রা বিশ্ববিখ্যাত হলেও পশ্চিমবঙ্গের মাহেশ, আতপুর, ইসকন মায়াপুরসহ বিভিন্ন স্থানে এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ঐতিহ্য ও ভক্তির প্রতীক। এই উপলক্ষে মেলা বসে, নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় এবং মানুষের মধ্যে আনন্দ-উৎসবের আবহ তৈরি হয়।

     
  • Link to this news (আজকাল)