• ঠান্ডা মাথায় স্বামীকে খুন! ৮ বছরের সন্তানকে কুপিয়েও ভ্রুক্ষেপ নেই, পাশে শুয়ে কী করলেন স্ত্রী?
    প্রতিদিন | ১৬ জুলাই ২০২৬
  • চিকিৎসক স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটিকে ঘটেছে কর্নাটকে। শুধু তাই নয়, ৮ বছরের সন্তানকেও ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে। তবে শিশুটি বেঁচে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কিরণ হোন্নাভার। বেশ কয়েক বছর আগে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তরুণীও পেশায় চিকিৎসক। বুধবার রাতে নিজের বাড়িতেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় কিরণকে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই কিরণের পরিবারের সদস্যরা তাঁকে ফোন করছিলেন। কিন্তু কিছুতেই কিরণকে পাওয়া যাচ্ছিল না। শুধু তাই নয়, ফোন ধরছিলেন না প্রিয়াঙ্কাও। তাঁদের অভিযোগ, বেশ কয়েকবার ফোন করার পর ফোন ধরেন তরুণী। কিন্তু কিরণের কথা জিজ্ঞাসা করলে তিনি এক এক একসময়ে এক এর রকম কথা বলতে থাকেন। কখনও বলেন, কিরণ বিশ্রাম নিচ্ছেন, আবার কখনও বলেন তাঁর স্বামী অফিসে গিয়েছেন। তখনই সন্দেহ হয় তাঁদের।

    এরপর বুধবার রাতে তাঁরা কিরণের বাড়িতে উপস্থিত হন। ভিতরে প্রবেশ করতেই হতবাক হয়ে যান তাঁরা। দেখেন, বক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে কিরণের নিথর দেহ। পাশে শুয়ে শুয়ে মোবাইল ফোন স্ক্রল করছেন প্রিয়াঙ্কা! গুরুতর আহত অবস্থায় অন্য একটি ঘরে পড়ে রয়েছে তাঁদের সন্তান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। গ্রেপ্তার করা হয় প্রিয়ঙ্কাকে।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রয়াঙ্কাই তাঁর স্বামীকে খুন করেছেন। আক্রমণ করেছেন সন্তানকেও। কারণ, সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কিছু মেলেনি। কিন্তু কেন তিনি এহেন কাজ করলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের একটি সূত্রের দাবি, হেফাজতে অসংলগ্ন কথা বলছেন তরুণী। মাঝেই মাঝেই তিনি কেঁদে উঠছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 
  • Link to this news (প্রতিদিন)