ভুয়ো সার্টিফিকেট রুখতে কড়া স্বাস্থ্যভবন! এবার জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেতে নয়া নিয়ম, মানতে হবে শর্তও
প্রতিদিন | ১৬ জুলাই ২০২৬
এসআইআর আবহে জন্ম-মৃত্যুর শংসাপত্র নিয়ে বাংলায় একাধিক অভিযোগ সামনে এসেছে। তাই নতুন সরকার ক্ষমতায় আসতেই বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম আনা হল। জন্ম ও মৃত্যুর ভুয়ো সার্টিফিকেট এড়াতে নথির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এবার নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের পরেই নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য দপ্তর। রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যামেন্ডমেন্ট রুল, ২০২৬ জারি করে গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে।