• শহিদ দিবসে মমতার কী প্ল্যান? 'যাঁরা যাওয়ার আগেই চলে যান,' কোয়েল ছাড়তেই তাত্‍পর্যপূর্ণ বার্তা
    আজ তক | ১৭ জুলাই ২০২৬
  • বুধবার মমতাপন্থী তৃণমূলের সব পদ থেকে পদত্যাগ করেন মদন মিত্র। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে সেকথা নিজেই জানান কামারহাটির বিধায়ক। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দলে ফের বড় ভাঙন।  রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন কোয়েল। তার পরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। এরপরেই ফেসবুকে লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যাঁদের যাঁদের যাওয়ার আছে চলে যান।'

    এদিন বিকেলে হঠাৎ ফেসবুক লাইভে আসেন মমতা। বলেন, 'আজ দলের এক এমপি পদত্যাগ করেছেন। একমাস আগেই ইমেল পাঠিয়েছিল। যাঁদের যাঁদের যাওয়ার আছে চলে যান। ২১ জুলাইয়ের আগে যাঁর যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিন,  যেখানে খুশি যান। তাদের অনুরোধ করব যাঁর যা সিদ্ধান্ত ২১ জুলাইয়ের আগে নিন। বিজেপির চাপে ,  ইডি, সিবিআইয়ের চাপে, ভয়ঙ্কর কেসের চাপে  বাঁচতে লোটা কম্বল নিয়ে যেখানে ইচ্ছে যান, আমরা যে দলটি তৈরি করেছি কলঙ্কমুক্ত করবেন না।'

    শহিদ পরিবারগুলিকে একুশে জুলাইয়ের আগে পুলিশ ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ পরিবারগুলিকে পুলিশের তরফে বলা হচ্ছে  এখান থেকে ওখানে যেতে। ভয় ও অর্থ দিয়ে শহিদ পরিবারগুলিকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা।

    প্রসঙ্গত, কোয়েল মল্লিকের আগে রাজ্যসভার আরও তিনজন তৃণমূল সাংসদ পদত্যাগ করেন।  পরে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক বিজেপিতে যোগ দেন। এই তিনজনকেই রাজ্যসভার প্রার্থী করেছে বিজেপি। এদিকে তৃণমূলের লোকসভার বিক্ষুব্দ ২০ সদস্য যোগ দিয়েছেন NCPI-তে। ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান, অরূপ বিশ্বাসের মতো মমতার দীর্ঘদিনের সঙ্গীরও চলে গিয়েছেন ঋতব্রত শিবিরে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, 'যাঁরা যাচ্ছেন তাঁরা আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন।'

    প্রসঙ্গত, বুধবারও তৃণমূলের ‘বিদ্রোহী’ নেতাদের নিশানা করেছিলেন মমতা। বিদ্রোহীদের বিঁধে তিনি বলেন, 'অভিষেককে খারাপ বলাটা বাহানা হয়ে গিয়েছে।' কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখনও ‘বাঘের মতো’ লড়ে যাচ্ছেন বলেও জানিয়ে দেন। পাশাপাশি এদিনও ‘শূন্য’ থেকে শুরুর অঙ্গীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (আজ তক)