দিঘায় ‘জয় জগন্নাথ’ ধ্বনি! ঝাঁটা হাতে রথের রাস্তা পরিষ্কার করে উৎসবে শামিল মুখ্যমন্ত্রীর বাবা
News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
: সমুদ্রের গর্জন আর হরিনামের সংকীর্তন—দুইয়ের মেলবন্ধনে এক মায়াবী রূপ নিল পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র দিঘা। ভক্তদের বিপুল উচ্ছ্বাস আর ভক্তির জয়ধ্বনিতে মুখরিত হয়ে সৈকত নগরীতে দ্বিতীয়বারের জন্য মহাসমারোহে উদযাপিত হল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আষাঢ়ের মেঘলা আকাশ আর সমুদ্রের ঠান্ডা হাওয়াকে সঙ্গী করে হাজার হাজার জগন্নাথ ভক্তদের ঢল নামল দিঘার রাস্তায়। এবারের রথযাত্রার মূল আকর্ষণ ছিল ভক্তি আর আবেগের এক অপূর্ব মেলবন্ধন।
নতুন দিঘার জগন্নাথ মন্দির থেকে সুসজ্জিত রথের চাকা গড়াতেই উপস্থিত হাজার হাজার হাজার ভক্তের জয় জগন্নাথ ধ্বনিতে ঢাকা পড়ে গেল সমুদ্রের গর্জন। সমুদ্রের গর্জন ছাপিয়ে দিঘার আকাশ বাতাস মুখরিত হলো বন্যার ধ্বনি ও হরিনাম সংকীর্তনে। এই ভক্তি রস ও ভক্তদের উচ্ছ্বাসে ভেসে দিঘা জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে রথ এগিয়ে চলে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে অবস্থিত মাসির বাড়ির উদ্দেশ্যে। ভক্তরা পরম শ্রদ্ধায় রথের রশি টেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে পৌঁছে দেন তাঁদের গন্তব্যে। রথযাত্রাকে কেন্দ্র করে গোটা দিঘা শহরজুড়ে গত কয়েকদিন ধরেই ছিল সাজো সাজো রব। আলোকসজ্জা আর তোরণে সেজে উঠেছিল সমুদ্র সৈকতের চারপাশ।
দিঘা রথ যাত্রার অন্যতম আকর্ষণ ছিল যেমন ভক্তদের রথের রশি টানার সুযোগ। অন্যদিকে এই রথ যাত্রায় জেলার অন্যতম প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী উপস্থিত থেকে রথের সূচনা করেন। শুধু রথের সূচনা নয়, সেই সঙ্গে রথের সামনে ভক্তদের সঙ্গে সংকীর্তনে মেতে উঠলেন এই প্রবীণ রাজনীতিবিদ। এবারের উৎসবের সবচেয়ে নজরকাড়া ও আবেগঘন মুহূর্তটি তৈরি হয় যখন প্রবীণ রাজনীতিক তথা কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। সাধারণ ভক্তদের সঙ্গে উৎসবে শামিল হন। বয়সের ভারকে দূরে সরিয়ে রেখে, শ্রীজগন্নাথ দেবের চরণে নিজেকে সঁপে দিয়ে তিনি মেতে ওঠেন নাম সংকীর্তনে।
রথের রাস্তায় ঝাঁট দিয়ে দিঘায় রথযাত্রার শুভ সূচনা করলেন শিশির অধিকারী। উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক চন্দ্র শেখর মণ্ডল। বিধায়ক জানান, “জগন্নাথ দেবের চরণে জাত-পাত, রাজনীতির কোনও স্থান নেই। এখানে সবাই সমান। সমুদ্রের পাড়ে দিঘায় এই রথযাত্রা আলাদা মাত্রা পেল।” দিঘায় পর্যটন ও পর্যটন ও সংস্কৃতির নতুন মেলবন্ধন এই রথযাত্রা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রইল না, হয়ে উঠল সম্প্রীতির উৎসবে। সমুদ্র স্নানের পাশাপাশি জগন্নাথ দেবের রথের রশি ছুঁয়ে পুণ্য অর্জনের এই সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই। দিঘার এই রথযাত্রার ঘিরে রাজ্য পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জগন্নাথ ভক্তরা দিঘায় ভিড় করেছে। সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়।