• বিধবা শাশুড়িকে সিঁদুর পরিয়ে ‘অত্যাচার’, পুত্রবধূর বিরুদ্ধে থানায় নির্যাতিতা
    প্রতিদিন | ১৭ জুলাই ২০২৬
  • লাগাতার নির্যাতনের প্রতিবাদ করায় বিধবা শাশুড়ির মাথায় সিঁদুর পরিয়ে দিল বউমা। শুধু তাই নয়, শাশুড়ি কপালে সিঁদুর লেপে দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ। বুধবার রাতে এমনই তাজ্জব কাণ্ডের সাক্ষী রায়গঞ্জের রূপাহার। এই ঘটনায় জড়িত আক্রান্তের পুত্রবধূ জুঁই রায়-সহ চারজনের বিরুদ্ধে বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    পরিবারের সূত্রে অভিযোগ, গত সাত বছর আগে জুঁইয়ের সঙ্গে বিয়ে হয় পিন্টু রায়ের। পেশায় পানের দোকানদার। তিন বছর বয়সি ছেলে রয়েছে। আক্রান্ত তারাসুন্দরীদেবীর অভিযোগ, “বউমা প্রায়ই আমাকে মারধর করে। অধিকাংশ সময় কালিয়াগঞ্জের শ্বশুরবাড়িতে চলে যায়। আর তাতে প্রতিবাদ করলেই প্রচণ্ড মারধর করে। বুধবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ থেকে বউমা তার স্বামী-সহ পাঁচজনকে সঙ্গে নিয়ে হঠাৎ আমার মাথায় কপালে সিঁদুর ঢেলে দেয়। তারপর প্রতিবাদ করতেই বেধড়ক মারধর করে।”

    এ ব্যাপারে অভিযুক্ত বধূর স্বামী পিন্টু রায় বলেন, “সারাদিন দোকানে ব্যস্ত থাকি। তারপর হঠাৎ বাড়িতে এসে মাকে মারধর করে শ্বশুরবাড়ি লোকজনেরা।” রায়গঞ্জ পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)