মুর্শিদাবাদে লেভেল ক্রসিং দুর্ঘটনায় গেটম্যান এবং সুপারভাইজ়ারকে কর্তব্যের গাফিলতির কারণে সাসপেন্ড করা হয়েছে। এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি।
রাস্তার ধারে পাইস হোটেলে আগুন। ভস্মীভূত হয়ে গেল হোটেল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে গান্ধী মোড় সংলগ্ন এলাকায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ও দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোটেলের মালিক সকালে কড়াইয়ে তেল দিয়ে রান্নার কাজ করছিলেন। সেই সময় আচমকাই আগুন লেগে যায়।
শুক্রবার সাতসকালে মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলের পিকআপ গাড়িতে ধাক্কা ট্রেনের। ঘটনায় মৃত্যু হয়েছে দুই পড়ুয়া-সহ তিন জনের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রেলওয়ে ট্র্যাকে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। বর্তমানে এই দুর্ঘটনার জেরে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। তবে কোনও ট্রেন বাতিল বা দেরির কথা রেল
আজ অর্থাৎ শুক্রবার ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন-চালিত ট্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিবেশবান্ধব ট্রেনের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই তৈরি হবে নয়া ইতিহাস। জিন্দ ও সোনিপতের মধ্যে চলবে এই ট্রেন।
রহস্যজনক ভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শ্যুটার দময়ন্তী সেন। বয়স ১৫ বছর। মধ্য হাওড়ার ৩০/২ উমাচরন ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। বৃহস্পতিবার সকালে দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিল সে। তার পরে আর বাড়ি ফেরেনি।
পাঞ্জাবের ভগবানপুরিয়া গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার নীতীশ কৌশলকে আমেরিকার ভারমন্ট থেকে গ্রেপ্তার করেছে FBI। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন তদন্তকারী সংস্থা। আন্তর্জাতিক অপরাধচক্রের ১৫ জন সদস্যকে ‘অপারেশন হার্ড বল’ অভিযানে আমেরিকা থেকে গ্রেপ্তার করার কয়েক সপ্তাহের মধ্যেই নীতীশ কৌশলকেও FBI-এর জালে। চলতি সপ্তাহেই তাঁকে মোস্ট ওয়ান্টেড বলে ঘোষণা করেছিল FBI।
শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৭, ১৮ ও ১৯ জুলাই, এই তিনদিন বাংলায় থাকবেন তিনি। রাজ্যের আইন-শৃঙ্খলা, সুশাসন এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।