• সিকিম বেড়াতে যাওয়ার আগে সাবধান! আজ থেকে টানা ৩ দিন বন্ধ বাংলা-সিকিম সংযোগকারী সড়ক
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • রংপো ও সিংতামের মাঝের ২০ মাইল এলাকায় বড়সড় ধস নামায় আজ থেকে টানা তিন দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন সংস্থা (NHIDCL) এই মর্মে নির্দেশিকা জারি করেছে। ধসগ্রস্ত অংশে জরুরি সংস্কার ও স্থিতিশীলকরণের কাজ চলবে। সেই কারণে রবিবার পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

    এর ফলে সিকিম ও উত্তরবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগে বড়সড় প্রভাব পড়বে। ভোগান্তির মুখে পড়তে পারেন সিকিমগামী পর্যটক, নিত্যযাত্রী এবং পণ্যবাহী যানবাহনের চালকেরা। প্রশাসনের পক্ষ থেকে আপাতত বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

    শিলিগুড়ি → সেবক → তিস্তাবাজার → কালিম্পং → পেডং → রেনক → পাকিয়ং → রোরাথাং → রাণীপুল → গ্যাংটক

    শিলিগুড়ি → সেবক → ৭১৭এ জাতীয় সড়ক → পেডং → পাকিয়ং → রোরাথাং → রাণীপুল → গ্যাংটক

    সম্প্রতি রাতভর টানা বৃষ্টির জেরে ৩১ নম্বর জাতীয় সড়কের সেবক কালিবাড়ি সংলগ্ন এলাকায় ধস নেমেছে। এর ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং, সিকিম এবং ডুয়ার্সের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকেরা। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।যধসের জেরে আপাতত বিকল্প পথে যানবাহন চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। শিলিগুড়ি-গজলডোবা-গরুবাথান-লাভা-আলগাড়া-কালিম্পং এবং শিলিগুড়ি-গজলডোবা-গরুবাথান-লাভা-আলগাড়া-কালিম্পং-মঙসঙ-রেনক-রংপো-গ্যাংটক রুট ব্যবহার করা যাচ্ছে। এছাড়া শিলিগুড়ি-গজলডোবা-ওদলাবাড়ি-মালবাজার-চালসা রুটও বিকল্প হিসেবে রাখা হয়েছে।

    অন্যদিকে, কালিম্পংয়ের ২৯ মাইল এলাকাতেও টানা বৃষ্টির জেরে ধস নামে সম্প্রতি। ঘটনাস্থলে এনএইচআইডিসিএল (NHIDCL)-এর কর্মীরা এবং পুলিশ মোতায়েন রয়েছে। আপাতত ওই এলাকাতেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ১১ জুলাই থেকে তিন দিন ১০ নম্বর জাতীয় সড়কের বারডাংয়ের ২০ মাইল এলাকায় মেরামতির কাজ চলে। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে রাস্তা মজবুত করার পাশাপাশি ধসপ্রবণ অংশে নিরাপত্তামূলক কাজ করা হবে। যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্য বিকল্প রুটও নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপো–রোরথাং–পাকিয়ং–রানিপুল হয়ে ৭১৭(এ) জাতীয় সড়ক ব্যবহার করা যাবে। এছাড়া ছোট গাড়ির জন্য ডুগা–পেন্ডাম রোড খোলা থাকবে। তাই সিকিমগামী পর্যটকদের যাত্রার আগে রুট সম্পর্কে নিশ্চিত হয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)