সারারাত ধরে খুঁজেও খোঁজ মেলেনি, শেষ তাকে কোথায় দেখা গিয়েছে? রহস্যজনকভাবে নিখোঁজ বাংলার শ্যুটার
News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শ্যুটার। দময়ন্তী সেন নামে হাওড়ার ওই শুটারের বয়স ১৫ বছর বলে জানা গিয়েছে। মধ্য হাওড়ার ৩০/২ উমাচরন ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছিল দময়ন্তী। নিয়মিত অনুশীলনও করত। বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়ে যায় সে। দময়ন্তীর মোবাইল ফোনটিও বাড়িতেই রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে থাকা সিসিটিভি ফুটেজে তাকে শেষ দেখা যায়। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, তাঁর মেয়ে জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে। ভাল সাফল্য পেয়েছে। প্রতিদিন সকালে তার মেয়ের অনুশীলন থাকে। বুধবার রাতে তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিল দময়ন্তী।
আরও পড়ুন– নৈহাটি স্টেশনে ১৮ ও ১৯ জুলাই ৪ ঘণ্টার জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ, ট্রেনের সময়সূচি তাই একবার দেখে নিন
টুর্নামেন্টের দিনেই নিখোঁজ রাজ্যস্তরের শুটার দময়ন্তী সেন (১৫)। মধ্য হাওড়ার বাসিন্দা নিখোঁজ কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ির সামনের দোকানে কেনাকাটা করতে গিয়েছিল দময়ন্তী। তার পর থেকেই নিখোঁজ সে। সিসিটিভি ফুটেজে তাকে শেষবার দেখা গিয়েছে হাওড়া স্টেশনে। হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়।
আরও পড়ুন– এক একুশে চার সমাবেশ, ২১-এর শহিদ স্মরণ এবার কার? ভাঙনের রাজনীতিতে শহিদ দিবসেও টুকরো
বৃহস্পতিবার রাজ্য পর্যায় দময়ন্তীর শ্যুটিং চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল। প্রাক্তন অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকারের ছাত্রী দময়ন্তী। বৃহস্পতিবার জয়দীপ কর্মকারের কাছে অনুশীলন করেছিল। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি দময়ন্তী। সারাদিন খোঁজার পর হাওড়া স্টেশনে সিসিটিভি ফুটেজে মেয়েটিকে একবার দেখা গিয়েছে। তবে কোথায় গিয়েছে বা কি হয়েছে? কোনও কিছুই পরিষ্কার নয়। পরিবারের তরফে অভিযোগ, পুলিশের পক্ষ থেকে সেরকম সহযোগিতা পাচ্ছেন না তাঁরা। তবে পরিবারের পক্ষ থেকে খবর, আগেরদিন রাতে মোবাইল দেখাকে কেন্দ্র করে বাবা মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল দময়ন্তীর।