• ডিলিমিটেশন বিল: সর্বদলীয় বৈঠক চেয়ে চিঠি খাড়্গের
    বর্তমান | ১৭ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: সংশোধিত এলাকা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের দাবি জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন প্রবীণ এই রাজনীতিক। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে খাড়্গে লিখেছেন, ‘মার্চ এবং এপ্রিলে ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক চেয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে চিঠি লিখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার আবেদনে কর্ণপাত করা হয়নি। ১৭ এপ্রিল এই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়।’ বিলটি আবার নতুন করে সংসদে পেশ করার তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। সংবাদমাধ্যমে এই খবর পাওয়ার পরেই স্বয়ং প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন খাড়্গে। 
  • Link to this news (বর্তমান)