• নব সাজে জলপাইগুড়ি রোড স্টেশন, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    বর্তমান | ১৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নব রূপে সেজে উঠেছে জলপাইগুড়ি রোড স্টেশন। ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ির সিংহদুয়ারের আদলে তৈরি হয়েছে এই স্টেশনটিকে। অমৃত ভারত প্রকল্পের আওতায় এজন্য বরাদ্দ হয়েছে মোট ৩৫ কোটি টাকা। আগামীকাল, শুক্রবার ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। একইসঙ্গে উদ্বোধন হবে অমৃত ভারত প্রকল্পে সেজে ওঠা হলদিবাড়ি স্টেশন।

    উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশম হল জলপাইগুড়ি রোড। এর উপর দিয়ে একটি সাপ্তাহিক এক্সপ্রেস সহ দিনে ১৭ জোড়া ট্রেন চলাচল করে। আগামী দিনে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রেলের। এই বিষয়টি মাথায় রেখে পিট লাইন তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে বলে সূত্রের খবর।
  • Link to this news (বর্তমান)