• রাজ্য আকাদেমির উদ্যোগে যাত্রাপালা বুকিংয়ের সূচনা
    বর্তমান | ১৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির উদ্যোগে বৃহস্পতিবার রথযাত্রার দিন রাজ্যজুড়ে যাত্রাপালার আনুষ্ঠানিক বুকিংয়ের শুভ সূচনা হল। বাগবাজার যাত্রা মঞ্চে এর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ১৪৩৩ সালের যাত্রাপালার তথ্য সংবলিত পত্রিকা ‘যাত্রাদর্পণ’ প্রকাশ এবং যাত্রার পোস্টার প্রদর্শনীরও উদ্বোধন করেন তিনি। মন্ত্রী তাঁর ভাষণে যাত্রার প্রচার ও প্রসার নিয়ে সরকারি তরফে সবরকমের সহযোগিতার আশ্বাস দেন। এদিন অনুষ্ঠানে যাত্রাজগতের বিভিন্ন দিকপাল ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন যাত্রা সংগঠনের কর্মকর্তারা। কলকাতা যাত্রা সম্মেলনের যুগ্ম সম্পাদক তাপসকুমার দাস ও রূপকুমার ঘোষ বলেন, এদিন মূল অনুষ্ঠান শেষে যাত্রামঞ্চে ‘শ্রীচৈতন্য’ এবং ‘স্বামী বিবেকানন্দ ও নিবেদিতা’ দুটি পালা মঞ্চস্থ হয়।’ স্বাগত ভাষণ দেন আকাদেমির সচিব লিপিকা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (বর্তমান)