• একই গাড়িতে ছিল তারা... চোখের সামনে ট্রেনের ধাক্কা, সহপাঠীর চলে যাওয়া ভুলতে পারছে না বিশ্বেশ্বর
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • শুক্রবার সকালে মুর্শিদাবাদে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। স্কুলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ছাত্রবোঝাই একটি বেসরকারি স্কুলের পুলকার। ঘটনায় দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে। আরও পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

    সকাল প্রায় ৭টা নাগাদ বহরমপুর থানার অধীন কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, রয়্যাল একাডেমি-র একটি পুলকারে মোট আটজন ছাত্র স্কুলে যাচ্ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে পড়ুয়াদের ব্যাগ, জুতো-সহ অন্যান্য সামগ্রী।

    স্থানীয়দের অভিযোগ, প্রথমে আপ লাইনে একটি ট্রেন চলে যাওয়ার পর গেটম্যান রেলগেট খুলে দেন। সেই সুযোগে পুলকারটি লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে চলে আসে নিমতিতা-কাটোয়া ডাউন প্যাসেঞ্জার ট্রেন।

    অভিযোগ, ততক্ষণে অন্য দিকের গেট বন্ধ হয়ে যাওয়ায় পুলকারটির সামনে এগোনো বা পিছিয়ে আসার কোনও সুযোগ ছিল না। মুহূর্তের মধ্যে ট্রেনটি পুলকারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

    স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলেই দুই ছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক ছাত্রের মৃত্যু হয়।নিহতদের মধ্যে ভরতপুর থানার বাসিন্দা ইসানুর রহমান, রয়্যাল একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র, রয়েছে বলে জানা গিয়েছে।

    ইসানুরের ঠাকুমা শবরুন্নেশা কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রতিদিনের মতোই নাতি পুলকারে করে স্কুলে গিয়েছিল। সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই পরিবার ভেঙে পড়েছে। তিনি গেটম্যানের গাফিলতির অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ এবং রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনাগ্রস্ত পুলকারটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর একাধিক প্রশ্ন উঠছে। যদি রেলগেট খোলা থাকে, তাহলে সিগন্যালের অবস্থা কী ছিল? ট্রেন চালক কি সিগন্যাল মেনেই ট্রেন চালাচ্ছিলেন? নাকি অন্য কোনও ত্রুটির জেরে এই দুর্ঘটনা? সমস্ত বিষয় খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
  • Link to this news (News18 বাংলা)