• গেট খুলতেই শেষ! কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেনের ধাক্কায় পিষ্ট স্কুল গাড়ি, মৃত ৩ শিশু-সহ প্রবীণ
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • : স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ৩ জনের মৃত্যু। কাটোয়া-আজিমগঞ্জ শাখায় মর্মান্তিক দুর্ঘটনা। কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা। লাইন পেরোতে যাওয়া স্কুলগাড়িকে ধাক্কা মারে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার। দুমড়ে মুছড়ে যায় স্কুল ভ্যান গাড়িটি। বন্ধ থাকে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল।

    জানা গিয়েছে, বহরমপুর থানার গোবিন্দপুর রেলগেটে শুক্রবার এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, একটি ছোট গাড়িতে করে স্কুলের শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় একটি ট্রেন চলে যাওয়ার পর রেলগেট অতিক্রম হওয়ার চেষ্টা করে গাড়িটি। অভিযোগ, তখন দ্বিতীয় ট্রেন আসলেও গেট নামেনি। একই সময় একটি সাইকেল আরোহীও রেললাইন অতিক্রম হওয়ার চেষ্টা করেন। নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার দ্বিতীয় ট্রেনটি দ্রুতগতিতে এসে ছোট গাড়ি ও সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক বয়স্ক ব্যক্তি ও দুই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও একাধিক শিশু গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে বহরমপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৬ জন চিকিৎসাধীন আছেন বলেই জানা গিয়েছে।

    দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহরমপুর হাসপাতালে দ্রুত গতিতে চিকিৎসার কাজে হাত লাগিয়েছেন চিকিৎসকরা।

    স্থানীয় বাসিন্দা নুরজামান জানিয়েছেন, দৈনন্দিন দুটো ট্রেন একই সময়ে পাশ করে। আর সেই জন্য গেট নামানো থাকে। কিন্তু আজকে একটি মাত্র ট্রেন যাওয়ার পরেই গেট তুলে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসায় দ্রুত গতিতে স্কুল ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর। হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের ।পুলিশ সব দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)