• Murshidabad Accident Update: দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, আরও ২ পড়ুয়ার মৃত্যুতে এলাকায় তুমুল উত্তেজনা
    এই সময় | ১৭ জুলাই ২০২৬
  • মুর্শিদাবাদে স্কুল ভ্যানে রেলের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। শুক্রবার সকালে নিমতিতা-কাটোয়া লোকালের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু হয়েছিল। গুরুতর জখম তিন পড়ুয়া এবং গাড়ির চালককে ভর্তি করানো হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যালে। দুপুরে সেখানেই ইশানুর রহমান (৫) ও তামান্না পারভিন (৭) নামে আরও দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার পরেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার সচিন মক্কর।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝের রেল গেট বন্ধ ছিল। হাওড়া-নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পরেই গেটম্যান ক্রসিং খুলে দেন বলে অভিযোগ। সেই সময়ে পড়ুয়াদের নিয়ে রেল লাইন পেরোচ্ছিল একটি স্কুল ভ্যান। তখনই তীব্র গতিতে চলে আসে নিমতিতা-কাটোয়া লোকাল, পিষে দিয়ে চলে যায় স্কুল ভ্যানটিকে।

    গাড়িতে চালক ও সাত জন পড়ুয়া ছিল। বহরমপুর পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ফারহানা বেগম (৭) ও জেসিকা শবনমের (৮) মৃত্যু হয়। সেই সময়ে রেল লাইন পেরোচ্ছিলেন জামশেদ শেখ (৫০) নামে এক ব্যক্তি। রেলের ধাক্কায় প্রাণ হারান তিনিও। স্কুল ভ্যানের বাকি পাঁচ পড়ুয়াকে কর্ণসুবর্ণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের মধ্যে ইশানুর রহমান (৫), তামান্না পারভিন (৭), আনিশা খাতুন ও চালক সাহেব শেখকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে ইশানুর ও তামান্নার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

    দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। লেভেল ক্রসিংয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ঘিরে ক্ষোভে ফেটে পড়েন মৃত ও আহতদের অনেকেই। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় বহরমপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দেন তাঁরা। পরে মুর্শিদাবাদের পুলিশ সুপার সচিন মক্কর বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছিল। আমরা তাঁদের সঙ্গে কথা বলে গোটা ঘটনার গুরুত্ব বুঝিয়েছি। তাঁরাও যে যার বাড়ি ফিরে যাচ্ছেন।’ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    কর্তব্যে গাফিলতির অভিযোগে গেটম্যানকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। সাসপেন্ড করা হয়েছে সুপারভাইজ়ারকে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন এডিআরএম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে পূর্ব রেল। মৃত ও আহতরা প্রত্যেকেরই মুর্শিদাবাদে বাড়ি বলে জানা গিয়েছে।

    বর্তমানে মৃতের সংখ্যা পাঁচ।

    আরও কারও মৃত্যু হয়েছে কি?

    হ্যাঁ। হাসপাতালে চিকিৎসাধীন দুই ছাত্র পরে মারা যায়।

    দুর্ঘটনার তদন্ত করছে কারা?

    প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে?

    হ্যাঁ। মৃতদের পরিবারকে রেল ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে।

  • Link to this news (এই সময়)