• দল ভেঙে খানখান, তার মাঝেই বিরাট স্বস্তি অভিষেকের!
    আজকাল | ১৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সই জাল কাণ্ডে স্বস্তি মিলল অভিষেকের? সূত্রের খবর তাঁর একমাসের রক্ষাকবচ বাড়িয়েছে আদালত। এর আগেই, সই জাল মামলায় এফআইআর খারিজের আর্জি জানিয়ে, আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।  বৃহস্পতিবারেই ওই মামলায় রাজ্যকে নোটিস দেয় আদালত। আগামী সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা। তার আগেই, জানা গেল, সই জাল কাণ্ডে একমাসের রক্ষাকবচ মেয়াদ অভিষেকের। বিচারপতি কৌশিক চন্দ এই মেয়াদ বাড়িয়েছেন বলে খবর সূত্রের। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না। 

    সই জাল কাণ্ডের সূত্রপাত, বিধানসভার ভোট মেটার পরেই। প্রাথমিকভাবে তৃণমূলের তরফ থেকে জানানো হয়, বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও মামলায় অন্য মোড় নেয়, ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা বিধানসভায় অভিযোগ দায়েরের পরেই।

    তাঁদের অভিযোগ ছিল, শোভনদেবের সমর্থনে যে রেজিলিউশন জমা দিয়েছিল তৎকালীন অবিভক্ত তৃণমূল, তাতে অনেক বিধায়কের সই জাল হয়েছে। দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। বিধানসভার স্পিকার সচিবালয়ে অভিযোগ জমা পড়ে। হেয়ার স্ট্রিট থানা তদন্ত শুরু করে, পরে ওই তদন্ত হাতে নেয় সিআইডি।  সেই মামলার তদন্তে হাজিরাও দিয়েছেন অভিষেক। ওই ঘটনাকে কেন্দ্র করেই, মূলত ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। ঘটনায়, হাইকোর্ট ভবানীভবনে তদন্তকারীদের মুখোমুখি বসার নির্দেশ দেয় তবে গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ করা যাবেনা বলে রক্ষাকবচ দেয়।  সেই রক্ষাবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট, সূত্রের খবর তেমনটাই। অন্যদিকে সই কাণ্ডের মতোই, স্বর কাণ্ডেও হাজিরা দিয়েছেন অভিষেক। একের পর এক নেতা দুষছেন তাঁকে, মাথায় মামলা একাধিক। তার মাঝেই রক্ষাকবচের মেয়াদ বাড়ায় স্বস্তি সাময়িক, তেমনটাই মত রাজনৈতিক মহলে। 

     
  • Link to this news (আজকাল)