• 'আপনার হাতে এখন অনেক সময়, সরকারি হেলিকপ্টার দিয়ে দেব!' মমতাকে কী প্রস্তাব দিলেন শুভেন্দু?
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • বাঁকুড়ায় নতুন ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ মমতা বন্দ্যেপাধ্যায়কে বাঁকুড়ার এই নতুন কারখানা দেখতে যাওয়ার প্রস্তাব দিলেন শুভেন্দু অধিকারী৷ প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যাতায়াতের জন্য তিনি সরকারি হেলিকপ্টারেরও ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু৷

    বাঁকুড়ার মেজিয়ায় এ দিন শ্যাম স্টিল কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, আপনার হাতে এখন অনেক সময় আছে৷ একবার এসে এই কারখানার ভিতরটা দেখে যাবেন৷ কেন বললাম জানেন? উনি কথায় কথায়  হিন্দিভাষী, মারওয়াড়ি সম্প্রদায়ের মানুষকে বলেন, এরা তো বহিরাগত৷ বাংলাকে গুজরাত, উত্তর প্রদেশ হতে দেব না৷ এখানে এসে আমি অভিভূত৷ এই কারখানার ভিতরে রাধামাধব, মহাদেবের শিবলিঙ্গ তো আছেই, গোশালা, সবুজায়ন আছে৷ একই সঙ্গে বাংলার দুই বরেণ্য ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর মূর্তিও আছে৷ আপনি একবার এসে দেখে যান৷ আমাকে জানাবেন, সরকারি হেলিকপ্টারও দিয়ে দেব৷’

    এ দিন তৃণমূল আমলে রাজ্যে সিন্ডিকেট রাজ, শিল্পক্ষেত্রে গুন্ডা ট্যাক্স-এর নামে হয়রানির অভিযোগেও সরব হন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার বদল না হলে শ্যাম স্টিল-এর মতো এই কারাখানাগুলি পড়শি রাজ্য ওড়িশায় চলে যেত৷

    একই সঙ্গে শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছেন, নতুন সরকারের আমলে রাজ্যের কোনও কল কারখানায় আন্দোলনের নামে গুন্ডামি, গেটে তালা ঝোলানো চলবে না৷ কারাখানায় গুন্ডামি করলেই নতুন আইনে অভিযুক্তদের জেলে পাঠানোর ব্যবস্থা রাজ্য সরকার করেছে, তা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কারখানায় ভাঙচুর করা হলেও অভিযুক্তদের সম্পত্তি বিক্রি করে সেই ক্ষতিপূরণ আদায় করা হবে৷
  • Link to this news (News18 বাংলা)