• ট্রেনের পর এবার স্কুল ভ্যানে ধাক্কা মিনিবাসের, পিষে দিল একজনকে! রক্তাক্ত খুদেদের কান্না
    News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
  • এই ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ এই দুর্ঘটনাটি হয়েছে আসানসোল থেকে একটি যাত্রীবোঝাই মিনিবাস রানিগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় মুর্গাসোলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকার রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়িটি সবেমাত্র কয়েকজন পড়ুয়াকে তুলে কিছুটা এগিয়েছিল।

    হঠাৎ ওই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে পিষে দেয়। তারপর সজোরে গিয়ে ধাক্কা মারে স্কুল পুলকারটির পিছনে। দুর্ঘটনার পরেই যাত্রীবোঝাই মিনিবাস ফেলে রেখে চালক ও কন্ডাক্টর পালিয়ে যান। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই পুলকার থেকে বাচ্চাদের উদ্ধার করেন। আহত পড়ুয়াদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

    পুলিশ জানিয়েছে, মৃত পথচারীর নাম জয়দেব মণ্ডল। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি আসলে পুরুলিয়ার কাশিপুরের বাসিন্দা ছিলেন। আসানসোলের একটি হোটেলে তিনি কাজ করতেন। তাঁর কর্মস্থলে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচজন পড়ুয়াকে সেখানে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই দুই পড়ুয়ার অবস্থা এখন স্থিতিশীল।
  • Link to this news (News18 বাংলা)