• ওভারব্রিজের রেলিংয়ে ঝুলছেন যুবক! টানটান উত্তেজনা...
    আজকাল | ১৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বিকেলে বর্ধমান রেলস্টেশনের রেল ওভারব্রিজে এক যুবকের বিপজ্জনক কীর্তিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ওভারব্রিজের রেলিংয়ের বাইরের দিকে দীর্ঘক্ষণ ধরে বসেছিলেন এক যুবক। নিচে দিয়ে তখন একের পর এক ট্রেন ছুটছে। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।

    খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, দমকল এবং বর্ধমান থানার পুলিশ। যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন তাঁরা। পুলিশ ও দমকলকর্মীরা প্রথমে ওই যুবককে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করেন। 

    কিন্তু তাতে কোনও লাভ হয়নি। দীর্ঘক্ষণ ধরে চলে টানটান উত্তেজনা। অবশেষে উদ্ধারকারীদের তৎপরতায় নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয় ওই যুবককে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবকের নাম মিঠুন মল্লিক (৩২)। তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা। তবে কী কারণে তিনি বর্ধমান স্টেশনের ওভারব্রিজের ওই বিপজ্জনক জায়গায় উঠে বসেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

    গোটা ঘটনার প্রকৃত কারণ জানতে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে তাঁর মানসিক ও শারীরিক অবস্থাও।
  • Link to this news (আজকাল)