• কিশোরকে টেনে নিয়ে গেল কুমির, ভাইরাল ভিডিয়ো
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • লখনউ: কুমিরের হামলার এক ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় নেটমহল। মাত্র ১২ বছরের এক কিশোরকে নদীতে টেনে নিয়ে গেল কুমির। পাঁচ ঘণ্টা পর তার আধখাওয়া দেহ উদ্ধার। উত্তরপ্রদেশের বাহরাইচে ঘাঘরা নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ছাত্র সুনীল তার কাকা উদয়রাজ সিংয়ের সঙ্গে চাষের জমিতে কাজ করতে গিয়েছিল। কাজ শেষে সন্ধ্যা ছ’টা নাগাদ সুনীল নদীতে হাত-পা ধুতে যায়। তখনই হঠাৎ করে এক কুমির তার পা ধরে টেনে নিয়ে যেতে থাকে। বাঁচার চেষ্টা করলেও কিছুই করার ছিল না। উদয়রাজ প্রথমে ভাইপোকে জল থেকে তোলার চেষ্টা করেন। পরে অন্য গ্রামবাসীকেও ডাকেন। তাঁরা নদীতে পাথর ছুড়তে থাকে। তবে বেশ কয়েকবার জলের ভিতরে সুনীলকে আছড়ানোর পর গভীর নদীতে চলে যায় ওই কুমির।  

    ঘটনার খবর পেয়ে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা তল্লাশি অভিযান শুরু করে। ঘণ্টা চারেক পর রাত ১০টা নাগাদ ওই কিশোরের দেহ উদ্ধার করা হয়। তার একটি পা ও কোমরের নীচের অংশ ছিল না। কুমিরের সেই হামলার ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় কেউ ভাইরাল করে। পুলিশ ওই ঘটনা ও ভিডিয়োর কথা স্বীকার করেছে।
  • Link to this news (বর্তমান)