Big Breaking: অনশনের ২১তম দিনে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ। শনিবার ভোরের আলো ফুটতেই তাঁকে ধর্না মঞ্চ থেকে সফদরজং হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে ভর্তি করায় তাঁরা। ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে কড়া বার্তা সমাজকর্মীর স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর। তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, অনশনরত সোনমকে কোনও কিছু যেন তাঁর অনুমতি ছাড়া দেওয়া না হয়। যেহেতু ওয়াংচুক অনশন চালিয়ে যেতে চান, সেহেতু না জানিয়ে তাঁর মুখে যেন কিছু না দেওয়া হয়। এমনকী না জানিয়ে তাঁর শরীরে কোনও ইঞ্জেকশন দিতেও নিষেদ করেছেন সমাজকর্মীর স্ত্রী।
কয়েকঘণ্টা আগেই দিল্লির যন্তর মন্তরে ধর্না মঞ্চে স্বামী সোনম ওয়াংচুকের পাশেই ছিলেন গীতাঞ্জলি জে আংমো। স্বামীর শারীরিক অবস্থা দেখে চিন্তিত স্ত্রীও ওয়াংচুককে অনুরোধ করেছিলেন অনশন প্রত্যাহার করতে কিন্তু তাঁর অনুরোধও টলাতে পারেনি শিক্ষাবিদ ও সমাজকর্মীকে। অনশন অব্যাহত রাখার সিদ্ধান্তেই অটল ছিলেন তিনি। কিন্তু শনিবার ভোরের আলো ফুটতেই পরিস্থিতির পরিবর্তন হয়। দিল্লি পুলিশ যন্তর মন্তর থেকে সরিয়ে নিয়ে যায় অনশনরত শিক্ষাবিদ-সমাজকর্মীকে।
বিস্তারিত আসছে...